সাইফুল ইসলাম:
নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. আব্দুল আজিজ বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে হবে। মাদক ও জুয়ার বিরুদ্ধে সকল স্তরের মানুষকে সোচ্চার থাকতে হবে। মাদক ক্রেতা-বিক্রেতার তালিকা তৈরি করতে হবে। এজন্য ইউপি চেয়ারম্যান ও রাজনৈতিক নেতা-কর্মীদের ভূমিকা রাখতে হবে। মাদকের সঙ্গে যে-ই জড়িত থাকুক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, মাদকাসক্তরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হয়। তারা দেশের উন্নয়ন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করে। তিনি আরও বলেন, ‘সংখ্যালঘু’ শব্দটি আমরা পরিহার করি। সমাজে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান—সবাই মানুষ, সবাই মিলে দেশের উন্নয়ন করতে চাই। সে ক্ষেত্রে সকল কর্মকর্তা-কর্মচারীকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।
সোমবার উপজেলা পরিষদ কক্ষে আয়োজিত বড়াইগ্রাম উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। এছাড়া বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস সালাম, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ এস.এম লুৎফর রহমান, অধ্যক্ষ মো. মোয়াজ্জেম হোসাইন, ইউপি চেয়ারম্যান আলী আকবর ও মমিন উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সরদার বয়েত রেজা, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু ধীরেন্দ্রনাথ সাহা এবং বড়াইগ্রাম স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব সাইফুর রহমান প্রমুখ।
প্রিন্ট

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার 
সাইফুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি 




















