আব্দুল হামিদ মিঞাঃ
সব কিছুতেই নিয়মের মধ্যে চলতে হবে উল্লেখ করে রাজশাহী -৬ বাঘা-চারঘাট) আসনে নব নির্বচিত সংসদ সদস্য আবু সাইদ বলেন, সরকারি প্রকল্পের বরাদ্দ নিয়ে কাজ না করে তিনটি বাঁশ ফেলে রাখার মত কোন কাজ যেন না হয় । উপজেলা বিভিন্ন সড়কে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ তুলে বলেন, উন্নয়নমূলক সকল কাজ ভালো হতে হবে। বিগত বছরের মত উন্নয়ন প্রকল্পের কাজ নয়-ছয় করে টাকা তুলে নিবেন,এখন থেকে এসব চিন্তা মাথায় থেকে নামিয়ে ফেলতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ মতে কোন অন্যায় করে কেহই পার পারেন না।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় বাঘা উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন আবু সাইদ চাঁদ।
তিনি আরো বলেন, দেশের দায়িত্বভার গ্রহন করে তারেক রহমান পরিবর্তনের জন্য ৬ মাস সময় নিয়েছেন। এই সময়ের মধ্যে দেশের সরকারি সকল দপ্তরে অনিয়ম দূর্নীতি রোধ করে দেশকে একটা পরিচ্ছন্নতার মধ্যে আনতে চেয়েছেন। সনাতন ধর্মীদের জমি দখল,মন্দির ভাংচুর করতে না পারে,সেজন্য সবার দিকে নজর রাখবেন।
তবে একটি গোষ্টি বা মহল দেশে অস্থিরতা করার চেষ্টা করছে। তারা যেন সফল না হতে পারে সে বিষয়ে সকলকে নজর রাখতে হবে।
এমপি হিসাবে নয়, গার্ডিয়ান হিসাবে থাকতে চান উল্লেখ করে চাঁদ আরো বলেন, আমার নির্বাচনী এলাকায় মাদক, ,ইমু বিকাশ প্রতারক,দলিল লেখক সমিতির নামে সাব রেজিস্টোরি অফিসসহ সকল সেক্টরে চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না। সে যেই হোক না কেন,তাকে আইনের আওতায় যেতে হবে।
এসব বিষয়ে কঠোর হুশিয়ারি দিয়ে চাঁদ বলেন, ইতিমধ্যে কয়েকজন অন্যায়কারিকে আইনের আওতায় নেওয়া হয়েছে। তিনি বলেন, পর্যায়ক্রমে প্রত্যেক পরিবারই ফ্যামেলী কার্ড পাবেন। সম্প্রতি সেই প্রক্রিয়া শুরু হয়েছে। তবে কার্ড প্রদানে কোন অনিয়ম না হয় এ বিষয়ে ইউএনওসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাকে নির্দেশ দেন।
স্বাস্থ্য খাতে পরিবর্তন আনার নির্দেশ দিয়ে চাঁদ বলেন, জলাবদ্ধতা নিরসন, সেচ সুবিধার জন্য চারঘাট-বাঘা উপজেলায় খাল খনন কাজ শুরু হবে। এসব কাজে উন্নয়ন কর্মকান্ডে সকলের সহযোগিতা কামনা করেছেন চাঁদ।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার। উপজেলা সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা মনসুর আলীর সঞ্চালনায় মতবিনিময় সভায় পরিচয় পর্ব শেষে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা খোন্দকার মাসুদ রানা , বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক, বাঘা প্রেস ক্লাবের আহবায়ক আব্দুল লতিফ মিঞা ।
উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশাদুজ্জামান আসাদ, উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা এজাজুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মীর মামুনুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আকতারসহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান ও উপজেলা-পৌর বিএনপির স্থানীয় নেতা ফকরুল হাসান বাবলু, আশরাফ আলী মলিন, জাকিরুল ইসলাম বিকুল,কামাল হোসেন ,তফিকুল ইসলাম তফি, মকলেছুর রহমান মুকুল, সালেহ আহমেদ সালাম, শফিকুল ইসলাম ,আব্দুল লতিফ,জেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার প্রমুখ।
প্রিন্ট

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার 
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি 




















