ঢাকা , মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত Logo সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়া পৌরবাজারে এমপি আমির হামজার বাজার তদারকি

ইসমাইল হোসেন বাবুঃ

কুষ্টিয়া শহরের পৌরবাজারসহ আশেপাশের বিভিন্ন মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠানে রমজান উপলক্ষে বাজার তদারকি জোরদার করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা। নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের হয়রানি বন্ধে তিনি সরেজমিনে বাজার পরিদর্শন করছেন বলে জানা গেছে।

আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল থেকে কুষ্টিয়া পৌরবাজার, বড় বাজার, চৌরহাস, মজমপুরসহ আশেপাশের বিভিন্ন বিপণিবিতান ও পাইকারি আড়তে যান তিনি। এ সময় তার সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাজারে ঘুরে ঘুরে তিনি চাল, ডাল, তেল, চিনি, খেজুর, ছোলা, মাংস ও সবজির দাম যাচাই করেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।

মুফতি আমির হামজা সাংবাদিকদের বলেন, চলমান রমজানে সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে লক্ষ্যেই সকাল থেকে মধ্যরাত পর্যন্ত বাজার তদারকি ও সামাজিক নানা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। আমাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে। তিনি আরও জানান, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সরাসরি মাঠে থাকার চেষ্টা করছেন।

পরিদর্শনকালে আমির হামজা ব্যবসায়ীদের উদ্দেশে আরাে বলেন, রমজান সংযম ও আত্মশুদ্ধির মাস। এ মাসে কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মুনাফা অর্জনের চেষ্টা অনৈতিক ও অগ্রহণযোগ্য। কেউ যদি ভোক্তাদের ঠকানোর চেষ্টা করেন, তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট প্রশাসনকে জানানো হবে। একই সঙ্গে তিনি ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান জানান।

বাজারে ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, সম্প্রতি কিছু পণ্যের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। তবে সংসদ সদস্যের এই তদারকির কারণে ব্যবসায়ীরা সতর্ক অবস্থানে রয়েছেন। পৌরবাজারে কেনাকাটা করতে আসা কয়েকজন ক্রেতা বলেন, বাজারে নিয়মিত নজরদারি থাকলে অযৌক্তিক মূল্যবৃদ্ধি কমবে। তারা মনে করেন, শুধু তাৎক্ষণিক অভিযান নয়, দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা গেলে সাধারণ মানুষ আরও বেশি উপকৃত হবেন।

অন্যদিকে কয়েকজন ব্যবসায়ী জানান, পাইকারি বাজারে দাম বাড়লে খুচরা বাজারেও প্রভাব পড়ে। তাই উৎপাদন ও সরবরাহ পর্যায়ে নজরদারি বাড়ানোর ওপরও জোর দেন তারা। সংসদ সদস্য এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সচেতন মহল বলছে, রমজানকে ঘিরে প্রতিবছরই নিত্যপণ্যের বাজারে অস্থিরতা দেখা দেয়। এ অবস্থায় জনপ্রতিনিধির সরাসরি বাজার তদারকি সাধারণ মানুষের মধ্যে আস্থা সৃষ্টি করেছে। তবে এ উদ্যোগকে কার্যকর ও টেকসই করতে প্রশাসনিক তৎপরতা, নিয়মিত মনিটরিং এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের কঠোর প্রয়োগ জরুরি।

সব মিলিয়ে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে কুষ্টিয়ায় সংসদ সদস্যের মাঠপর্যায়ের তৎপরতা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। এখন দেখার বিষয়, এই উদ্যোগ কতটা দীর্ঘস্থায়ী ও ফলপ্রসূ হয়।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্টে জরিমানা আদায়

error: Content is protected !!

কুষ্টিয়া পৌরবাজারে এমপি আমির হামজার বাজার তদারকি

আপডেট টাইম : ৮ ঘন্টা আগে
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :