ইস্রাফিল হােসেন ইমনঃ
কুষ্টিয়ার ভেড়ামারায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী রােজিনা খাতুন (৩৫) কে গ্রেফতার করেছে কুষ্টিয়া ব্যাটেলিয়ন, ৪৭ বিজিবি।
সে ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ষোলদাগ ভাতপাড়া গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী রজিনা খাতুন (৩৫)। দীর্ঘদিন ধরে সে ১৬ দাগ যাত্রী ছাউনি’র বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে আসছিলেন এমন অভিযােগের ভিত্তিতে পুলিশ তাকে খােজছিলাে।
আজ ২৩ ফেব্রুয়ারি সােমবার দুপুর ১ টার সময় ৪৭ বিজিবি ব্যাটেলিয়ন হাবিলদার মোঃ ফরিদ মিয়াসহ ডাঃ গাজী আশিক বাহার, সহকারী কমিশিন (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভেড়ামারা যাত্রীছাউনি এলাকায় একটি চায়ের দোকান অভিযান চালায়। সেই খান থেকে গ্রেফতার করা হয় রােজিনা খাতুন কে । এ সময় তার হেফাজত থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
সহকারী কমিশিন (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাঃ গাজী আশিক বাহার জানান গ্রেফতারকৃত রোজিনা খাতুন দীর্ঘদিন ধরে ১৬ দাগ যাত্রী ছাউনি’র বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে পেশাদার মাদক ব্যবসায়ী বলে স্বীকার করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১৯(গ) ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন।
প্রিন্ট

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার 
ইস্রাফিল হোসেন ইমন, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 





















