ঢাকা , মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত Logo সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মধুখালীতে পাইপগান ও কার্তুজসহ দুই যুবক গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ

মোঃ আরিফুল হাসানঃ

ফরিদপুরের মধুখালী উপজেলায় একটি কাঁঠাল বাগান থেকে দেশীয় তৈরি পাইপগান ও কার্তুজসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে মধুখালী থানাধীন কামারখালী বাজার সংলগ্ন নিশ্চিন্তপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মধুখালী থানা পুলিশ অভিযান চালিয়ে নিশ্চিন্তপুর এলাকার একটি কাঁঠাল বাগান ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাদের আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে তাদের উদ্ধার করে হেফাজতে নেয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মাধব ঘোষ (৩৬), পিতা মনমথনাথ ঘোষ এবং অসিম শিকদার (২১), পিতা অরবিন্দু শিকদার। তাদের বাড়ি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার আখশুকনা গ্রামে বলে জানা গেছে।

তল্লাশিকালে মাধব ঘোষের কাছ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান (কাঠের বাটসহ, প্রায় ১৪.৫ ইঞ্চি লম্বা) এবং অসিম শিকদারের কাছ থেকে দুই রাউন্ড শিসার কার্তুজ উদ্ধার করা হয়। কার্তুজের পেছনে ইংরেজিতে “CHEDDITE-12” লেখা রয়েছে বলে পুলিশ জানায়। উদ্ধারকৃত আলামত জব্দ তালিকা প্রস্তুত করে যথাযথ প্রক্রিয়ায় থানায় আনা হয়।

এ ঘটনায় মধুখালী থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-এ/এফ(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-১২, তারিখ ২৩/০২/২০২৬)। গ্রেপ্তারকৃতদের প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে সোমবার তাদের ফরিদপুরের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। পুলিশ তাদের জেল হাজতে আটক রাখার আবেদন জানিয়েছে এবং রিমান্ড চেয়ে পৃথক আবেদন করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের একজনের বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত অব্যাহত রয়েছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্টে জরিমানা আদায়

error: Content is protected !!

মধুখালীতে পাইপগান ও কার্তুজসহ দুই যুবক গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ

আপডেট টাইম : ১০ ঘন্টা আগে
মোঃ আরিফুল হাসান, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :