ঢাকা , মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত Logo সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রংপুরে সিনিয়র সাংবাদিক মহিউদ্দিন মখদুমীর ওপর সন্ত্রাসী হামলা

নাঈমুল ইসলামঃ

রংপুরে সিনিয়র সাংবাদিক ও সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন মখদুমীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। তিনি দৈনিক মানবকণ্ঠ পত্রিকার রংপুর জেলা প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

শনিবার দিনগত রাতে মসজিদে তারাবির নামাজ শেষে বাসায় ফেরার পথে চিহ্নিত কয়েকজন ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসক সূত্রে জানা গেছে, তার মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে এবং ডান কানে শ্রবণ সমস্যার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে আনিছুল ইসলাম নামের এক ব্যক্তি এসফোরআর ক্যানেলের জমি দখল করে দ্বিতল ভবন নির্মাণ করছেন বলে অভিযোগ রয়েছে। ভবনের প্রথম তলার কাজ শেষ করে বর্তমানে দ্বিতীয় তলার নির্মাণকাজ চলমান। এ নির্মাণকাজের ছবি অজ্ঞাত এক ব্যক্তি ধারণ করার পর আনিছুল ইসলাম ও তার সহযোগীরা সন্দেহ করেন যে, সাংবাদিক মহিউদ্দিন মখদুমী এ ঘটনার সঙ্গে জড়িত।

অভিযোগ রয়েছে, তারাবির নামাজ শেষে মসজিদ চত্বর থেকে মো: কারেট মিয়া তাকে জোরপূর্বক নিয়ে বাজার এলাকায় অবস্থানরত জহুরুল ইসলাম লাভলু ও আনিছুল ইসলামের সামনে মারধর করেন। হামলার সময় তাকে ভয়ভীতি ও হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে।

আহত সাংবাদিক মহিউদ্দিন মখদুমী বলেন, “আমি কিছু বুঝে উঠতে পারিনি। একই এলাকায় বসবাস করি। হঠাৎ এভাবে হামলার শিকার হব ভাবিনি। আমাকে ভয়ভীতি দেখানো হয়েছে। আমি আইনের আশ্রয় নেব।”

ঘটনার প্রতিবাদে রংপুর সদর উপজেলার সাংবাদিক সমাজ ও বিভিন্ন সাংবাদিক সংগঠন তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে। তারা অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কোতয়ালী থানার ওসি আব্দুল গফুর জানান, বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ ঘটনাস্থলে গেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাংবাদিকদের দাবি, পেশাগত দায়িত্ব পালনের কারণে এ ধরনের হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। অবিলম্বে সুষ্ঠু তদন্ত ও দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্টে জরিমানা আদায়

error: Content is protected !!

রংপুরে সিনিয়র সাংবাদিক মহিউদ্দিন মখদুমীর ওপর সন্ত্রাসী হামলা

আপডেট টাইম : ২৪ ঘন্টা আগে
নাঈমুল ইসলাম, রংপুর সদর (রংপুর) প্রতিনিধি :