ঢাকা , সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত Logo সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বাজার অভিযানে বাধা ও হুমকির প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত

মানিক কুমার দাস:

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং অভিযানে বাধা প্রদান ও মার্কেট বন্ধ করার হুমকির প্রতিবাদে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার দুপুরে শহরের ফরিদপুর প্রেসক্লাব–এর সামনের সড়কে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ফরিদপুর জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ক্যাব ফরিদপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট তারেক আইয়ুব খান, সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল আলম পারভেজ, সহ-সভাপতি মনিরুজ্জামান ও আশরাফুজ্জামান দুলাল, অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন এবং মহিলা বিষয়ক সম্পাদিকা নীলুফা ইয়াসমিন রুবি। কর্মসূচি সঞ্চালনা করেন সংগঠনের অর্থ সম্পাদক রবিউল হাসান রাজিব।

বক্তারা বলেন, বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনাকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর–এর একজন সহকারী পরিচালককে বাধা দেওয়া ও হুমকি প্রদান অত্যন্ত নিন্দনীয় ও আইনবহির্ভূত। এতে ভোক্তাদের অধিকার রক্ষার কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, ভোক্তা স্বার্থ রক্ষায় নিয়মিত বাজার তদারকি জরুরি। এ ধরনের হামলা ও হুমকি চলতে থাকলে বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা কঠিন হয়ে পড়বে।

প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি ঢাকার চকবাজার এলাকায় বাজার মনিটরিংকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডলের সঙ্গে অসদাচরণ করা হয়। এ ঘটনার প্রতিবাদে পরে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপার) সাথে এমপি চাঁদের শুভেচ্ছা ও মতবিনিময়

error: Content is protected !!

বাজার অভিযানে বাধা ও হুমকির প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত

আপডেট টাইম : ১৩ ঘন্টা আগে
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :