এক আবেগঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কালিয়াকৈর উপজেলা পৌর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সাইজুদ্দীন আহমেদ ভাইকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন গাজীপুর জেলা তাঁতীদল ও কালিয়াকৈর উপজেলা তাঁতীদলের নেতৃবৃন্দ।
এ সময় গাজীপুর জেলা তাঁতীদলের আহ্বায়ক হাজী মোঃ মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদ খোকা, সদস্য সচিব আলআমিন আকন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এছাড়াও উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা তাঁতীদলের নবনির্বাচিত আহ্বায়ক মইনুল ইসলাম সোহাগ, সদস্য সচিব মনজুরুল ইসলাম মঞ্জু এবং যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান সোহেলসহ জেলা ও উপজেলা পর্যায়ের সকল নেতৃবৃন্দ। তারা আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা প্রকাশ করেন।
শুভেচ্ছা বিনিময়কালে নেতৃবৃন্দ বলেন, সাইজুদ্দীন আহমেদ দীর্ঘদিন ধরে দলের জন্য নিষ্ঠা, ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তাঁর প্রতি সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশ হিসেবেই এ আয়োজন করা হয়েছে। এ সময় উপস্থিত নেতাকর্মীদের মাঝে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়।
অনুষ্ঠানটি পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য, ভালোবাসা এবং দলের ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়।
প্রিন্ট

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার 
মাহবুবুর রহমান সোহেল, বিশেষ প্রতিনিধি 




















