আব্দুল হামিদ মিঞাঃ
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রাজশাহীর বাঘা উপজেলা শাখার উদ্যোগে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২-২-২০২৬) সকাল ১০টায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বাঘা উপজেলা শাখার নেতৃবৃন্দ নবনির্বাচিত এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানান এবং পরিবেশ সংরক্ষণ ও এলাকার উন্নয়ন বিষয়ে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বাঘা উপজেলা কমিটির সভাপতি প্রফেসর ড. আব্দুস সালাম, সাধারণ সম্পাদক প্রভাষক হামিদুল ইসলাম, সহ-সভাপতি প্রফেসর বাবু নীরেন্দ্র নাথ সরকার, যুগ্ম সম্পাদক রানু আক্তারী, সাংবাদিক হামিদ মিঞা ও মোস্তাফিজুর রহমান, বাঘা পৌরসভা শাখার সভাপতি বেনজির আহমেদ বিপ্লব, সদস্য প্রফেসর আলমগীর হোসেন, আড়ানী পৌর শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মাসুদ, সহ-সভাপতি মহাসেন আলী, ড. এনামুল হক, শাখার সম্মানিত নির্বাহী সদস্য সলিমুদ্দিন আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপার) নেতৃবৃন্দ বাঘা-চারঘাট এলাকায় নদী ভাঙন, পরিবেশ দূষণ, অবৈধ বালু উত্তোলন ও বৃক্ষনিধন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তারা পরিবেশবান্ধব উন্নয়ন পরিকল্পনা গ্রহণে নবনির্বাচিত এমপির সহযোগিতা কামনা করেন।
এ সময় নবনির্বাচিত সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেন, পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আমরা কঠোর অবস্থানে থাকবো। কোনো অবস্থাতেই ফসলি জমি কেটে অবৈধভাবে পুকুর খনন বরদাশত করা হবে না। এ কাজে যদি কোনো রাজনৈতিক ব্যক্তি বা প্রভাবশালী মহল জড়িত থাকে, তাকেও ছাড় দেওয়া হবে না। আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করা হবে।
তিনি আরও বলেন, “বাঘা-চারঘাটের কৃষি জমি ও প্রাকৃতিক সম্পদ রক্ষা আমাদের অগ্রাধিকার। প্রশাসন ও সচেতন নাগরিকদের সঙ্গে সমন্বয় করে পরিবেশবিধ্বংসী কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সভা শেষে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এলাকার পরিবেশ সুরক্ষা ও উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।
প্রিন্ট

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার 
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি 




















