মামুনুর রশীদ মিলনঃ
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাগুরার মহম্মদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
২১শে ফেব্রুয়ারি সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাস শিশুদের তুলির আঁচড়ে ফুটিয়ে তোলাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।
প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে আরিশা নাওয়ার প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেন। একই প্রতিযোগিতায় অত্যন্ত নান্দনিক চিত্রকর্মের জন্য জান্নাতুল ফেরদৌস দ্বিতীয় স্থান লাভ করেন।
আরিশা নাওয়ার মহম্মদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি প্রভাষক এস এম আজগার আলীর কন্যা এবং জান্নাতুল ফেরদৌস ভাইঝি।তারা দুজনেই মহম্মদপুর আইডিয়াল একাডেমির চতুর্থ শ্রেণীর মেধাবী ছাত্রী।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এসময় বক্তারা বলেন, “শিশুদের মাঝে ভাষা আন্দোলনের চেতনা ছড়িয়ে দিতে এই ধরণের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরিশা ও জান্নাতুলের মতো প্রতিভাবান শিক্ষার্থীরাই আমাদের আগামী দিনের সম্পদ।”
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অভিনন্দন আরিশা নাওয়ার এবং জান্নাতুলকে! তাদের এই সাফল্য সত্যিই প্রশংসনীয়।
প্রিন্ট

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার 
মামুনুর রশীদ মিলন, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি 




















