ঢাকা , শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত Logo সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পিরোজপুরের ৩ আসনের ৪১৮ কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন

হাসান মামুনঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি সংসদীয় আসনের ৪১৮ টি ভোটকেন্দ্রে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল সাড়ে ৪ টায় শেষ হয়। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

দুপুরের পর পুরুষ ভোটারদের উপস্থিতিও বাড়তে থাকে। দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তারা জানান, কোথাও কোনো যান্ত্রিক ত্রুটি ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। পিরোজপুর-১ আসনের কয়েকজন প্রিজাইডিং কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, অনেক কেন্দ্রে ৬০ থেকে ৬৫ শতাংশ ভোট পড়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, ভোটারদের নিরাপত্তা ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছিল।

এদিকে ভোট চলাকালে বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর-২ আসনের ভান্ডারিয়া উপজেলার ২২ নম্বর দক্ষিণ হেতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে সাইফুল ইসলাম (২৫) নামে এক ভুয়া পর্যবেক্ষককে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে তাকে নির্বাচন দায়িত্বপ্রাপ্ত প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট আইনের ৭৩(২)(খ) ধারায় দোষী সাব্যস্ত করে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

আটক ব্যক্তি উপজেলার হেতালিয়া গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে। নির্বাচনের সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ রাখতে জেলায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। জেলা প্রশাসনের তথ্যমতে, তিনটি আসনে দায়িত্ব পালন করেন প্রায় ৮০০ সেনাসদস্য, ১ হাজার ৬০০ পুলিশ সদস্য, ৬৫টি র‌্যাব পেট্রোল টিম, ৪৩৬ জন বিজিবি সদস্য, ৫ হাজার ৪৩৪ জন আনসার সদস্যসহ নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা।

এছাড়া ৩৬টি মোবাইল পেট্রোল টিম সার্বক্ষণিক টহলে ছিল। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ জানান, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পিরোজপুরের তিনটি আসনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। তিনি আশা প্রকাশ করে বলেন, পিরোজপুরবাসীকে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন উপহার দিতে সক্ষম হয়েছেন তারা।

উল্লেখ্য, পিরোজপুরের সাতটি উপজেলার তিনটি আসনে মোট ভোটার সংখ্যা ১০ লাখ ৪২ হাজার ৮২৭ জন। এর মধ্যে ৫ লাখ ২৫ হাজার ৬৩ জন পুরুষ এবং ৫ লাখ ১৭ হাজার ৭৬৩ জন নারী ভোটার। মোট ৪১৮টি ভোটকেন্দ্রের মধ্যে ১৩৪টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তিনটি আসনে স্বতন্ত্রসহ মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পিরোজপুরের ৩ আসনের ৪১৮ কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন

error: Content is protected !!

পিরোজপুরের ৩ আসনের ৪১৮ কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন

আপডেট টাইম : ১১ ঘন্টা আগে
হাসান মামুন, জেলা প্রতিনিধি, পিরোজপুর :