সাহিদা পারভীনঃ
বৃহস্পতিবার সকাল থেকে রাজবাড়ীর কালুখালী উপজেলার ৭ ইউনিয়নের ৫১ টি কেন্দ্রে ভোটগ্রহন অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে ভোটারগন আনন্দঘন পরিবেশে ভোট প্রদান শুরু করেছে। দুপুর পর্যন্ত ৩৩.৯৫ শতাংশ ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।
কালুখালী উপজেলার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। উপজেলা নির্বাহী অফিসার জানান, কালুখালী উপজেলার নির্বাচন অবাধ ও সুষ্ঠু পরিবেশ ভোট গ্রহন চলছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
তিনি জানান, সার্বক্ষণিক মনিটরিং এর জন্য প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। কেন্দ্রগুলোতে পর্যাপ্ত আনসার,ভিডিপি ও পুলিশ সদস্য নিয়োগ করা হয়েছে। বাইরে ও আশপাশের এলাকা নিরাপদ রাখার জন্য ৩ টি স্টাইকিং ফোর্স,৩ টি ভ্রাম্যমান আদালত, পুলিশ, র্যাব ও বিজিবি টিম মাঠে কাজ করছে।
কালুখালী উপজেলার ভোট গ্রহনের জন্য ৫১ জন প্রিজাইডিং অফিসার, ৩শ ৫ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৬শ ১০ জন পোলিং অফিসার স্ব স্ব কেন্দ্রে কাজ করছে।
প্রিন্ট

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার 
সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি 




















