ঢাকা , বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত Logo সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

জনতার কাতারে দাঁড়িয়ে সকাল ৮টায় ভোট দিলেন রায়হান সিরাজী

গোলাম রাব্বীঃ

দত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুর-১ আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। আজ সকাল ৮টায় সাধারণ ভোটারদের সঙ্গে একই কাতারে দাঁড়িয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন রংপুর-১ আসনের জনপ্রিয় জননেতা ও সংসদ সদস্য প্রার্থী মোঃ রায়হান সিরাজী।

ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তিনি নির্বাচন কমিশনের সকল নির্দেশনা অনুসরণ করে নির্ধারিত সময়ে ভোট প্রদান করেন। এ সময় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী ভোটাররা সকাল থেকেই কেন্দ্রে উপস্থিত হন।

ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রায়হান সিরাজী বলেন, “ভোট হচ্ছে গণতন্ত্রের মূল শক্তি। জনগণ যাতে নির্বিঘ্নে ও নিরাপদে ভোট দিতে পারে, সেটিই আমাদের প্রত্যাশা। আমি আশাবাদী, আজকের এই নির্বাচন রংপুরবাসীর ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, জনগণের রায়ই চূড়ান্ত, এবং সেই রায় মাথা পেতে নেওয়ার মানসিকতা সবার থাকা উচিত।
রংপুর-১ আসনে ভোটগ্রহণকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পিরোজপুরের ৩ আসনের ৪১৮ কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন

error: Content is protected !!

জনতার কাতারে দাঁড়িয়ে সকাল ৮টায় ভোট দিলেন রায়হান সিরাজী

আপডেট টাইম : ১৩ ঘন্টা আগে
গোলাম রাব্বী, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি :