ইসমাইল হােসেন বাবুঃ
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে একটি কেন্দ্রের পাশে খিচুড়ি রান্না করায় ৬ হাজার টাকা জরিমানা! রান্না করে বিপুল সংখ্যক ভোটারকে খাওয়ানোর অভিযোগে দুই বিএনপিকর্মীকে ৩ হাজার করে মােট ৬ হাজার টাকা জরিমানা করেছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
আজ দুপুরে খোকসা উপজেলার ধোকড়াকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমাদুল হাসান জানান, বিএনপিকর্মী মুকুল হোসেন ও জাকির হোসেন ধোকড়াকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে একটি বাড়িতে খিচুড়ি রান্না করে কয়েকশ মানুষকে বসিয়ে খাওয়াচ্ছিলেন।
খবর পেয়ে দায়িত্বরত সেনাবাহিনীর সদস্যরা সেখানে অভিযান চালিয়ে দুই বিএনপিকর্মীকে আটক করেন। পরে নির্বাচনী দায়িত্বে থাকা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফয়সাল বিন করিম তাদের ৬ হাজার টাকা জরিমানা করেন।
প্রিন্ট

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার 
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার 




















