ঢাকা , মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত Logo সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পিরোজপুরে বিএনপি প্রার্থীর শেষ নির্বাচনী জনসভায় জনসমাগম

হাসান মামুনঃ

পিরোজপুর-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের শেষ নির্বাচনী জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই জনসভা জনসমুদ্রে পরিণত হয়।

দুপুর থেকেই বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা জনসভাস্থলে আসতে শুরু করেন। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যারা ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি আমার সন্তানের মাথায় হাত রেখে শপথ করছি-আমি ও আমার পরিবার কখনো দুর্নীতির সঙ্গে জড়িত হব না। তিনি সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে বলেন, কোনো অভিমান করে ঘরে বসে থাকবেন না।

আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নই। হিন্দু-মুসলমান মিলেমিশে আমরা একটি নতুন সমাজ গড়তে চাই। নির্বাচিত হলে চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অঙ্গীকার করে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে পিরোজপুর-১ আসনে দ্রুত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। পাশাপাশি পচা নদী ও বলেশ্বর নদীর তীরে অর্থনৈতিক জোন বা ইপিজেড নির্মাণের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

অধ্যক্ষ আলমগীর হোসেন আরও বলেন, দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ পরিচালনা করা হবে। আগামী ১২ ফেব্রুয়ারি সপরিবারে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাই।

জনসভায় জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব এস. এম. সাইদুল ইসলাম কিসমতের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির নেতা গাজী ওয়াহিদুলজ্জামান লাভলু, অ্যাডভোকেট আবুল কালাম আকন, শেখ হাসানুল কবির লিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দূর্নীতিবাজ জুলুমবাজ চাঁদাবাজদের লাল কার্ড দেখাবে দেশের জনগণঃ -ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম

error: Content is protected !!

পিরোজপুরে বিএনপি প্রার্থীর শেষ নির্বাচনী জনসভায় জনসমাগম

আপডেট টাইম : ১০ ঘন্টা আগে
হাসান মামুন, জেলা প্রতিনিধি, পিরোজপুর :