আব্দুল হামিদ মিঞাঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থীত রাজশাহী-৬ আসনে প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক এর সমর্থনে নির্বাচনী মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১২টায় বাঘা ডাক বাংলো এলাকার তেঁতুল তলায় সমাবেশে মিলিত হয়ে মিছিলটি শুরু হয়ে বাঘা বাসস্ট্যান্ড -নারায়নপুর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
সমাবেশে জেলা , উপজেলা ও পৌরসভা মহিলা বিভাগের নেত্রীরা বক্তব্য দেন। তারা নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান ।
তারা বলেন,এই পৃথিবীর জীবনকে নিরাপদ করার মাধ্যমে একটি কল্যাণ করা যায়। একটি ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে পৃথিবীর কল্যাণ সম্ভব।’
রাজশাহী জেলা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি মরিয়ম বেগম বলেন, ‘আমরা আশা করছি, এখানের প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক সেই কল্যাণমূলক কাজ করে সমাজের অকল্যাণ দূর করবেন।’
বাঘা মহিলা বিভাগের জামায়াতের সেক্রেটারি আসমা খাতুন বলেন, ‘নারীমুক্তি, নারীর নিরাপত্তা ও নারীর অধিকার প্রতিষ্ঠা ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার মাধ্যমেই সম্ভব।’
তারা সকল নারী ভোটারসহ সব শ্রেণির ভোটারকে ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।
সমাবেশে বাঘা উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা জিন্নাত আলী ও বাঘা পৌর শাখার সেক্রেটারি নাসিমা খাতুন, বাঘা উপজেলার ছাত্রী সংস্থার সেক্রেটারি আজমিরা খাতুন ও বক্তব্য দেন।
প্রিন্ট

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার 
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি 





















