প্রদীপ্ত চক্রবর্তীঃ
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম – ১২ পটিয়া আসনে জোরেসোরে চলছে শেষ মুহুর্তের নির্বাচনী প্রচারণা । চায়ের টেবিল থেকে শুরু করে সর্বত্রই এখন নির্বাচনী আলোচনা । এই আসনে প্রার্থীরা হলেন বিএনপির মোহাম্মদ এনামুল হক ( ধানের শীষ ) , জামায়াত ইসলামীর ডা: ফরিদুল আলম ( দাঁড়ি পাল্লা ) , ইসলামী ফ্রন্টের সৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারু ( মোমবাতি ) , ইনসানিয়াত বিপ্লবের মোহাম্মদ আবু তালেব হেলালী ( আপেল) , জাতীয় পাটির ফরিদ আহমদ চৌধুরী ( লাঙ্গল ) , ইসলামী আন্দোলনের এস.এম. বেলাল নূর ( হাত পাখা ) , এলডিপির ইয়াকুব আলী (ছাতা ) , স্বতন্ত্র শাখায়াত হোসাইন ( ফুটবল ) মোট ০ ৮ জন ।
তবে আলোচনার শীর্ষে রয়েছেন ধানের শীষের প্রার্থী মোহাম্মদ এনামুল হক , দাঁড়ি পাল্লার প্রার্থী ডা: ফরিদুল আলম , মোমবাতির প্রার্থী সৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারু । এই তিন প্রার্থীর মধ্যে মূল ভোট যুদ্ধ হবে এমন ধারণা করা হচ্ছে । ব্যানারে ছেয়ে গেছে পুরো এলাকা । মাইকিং থেকে শুরু করে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে সকাল থেকে মধ্যরাত পযন্ত চলছে কর্মী সমর্থকদের প্রচারণা । চলছে উঠান বৈঠক এবং সভা সমাবেশ । ভোটারদের ঘরে ঘরে গিয়ে ভোটার কার্ড বিতরণের পাশাপশি চলছে ভোট প্রার্থনা ।
পটিয়ার সংসদ নির্বাচনের ইতিহাস দেখলে দেখা যায় এই আসন থেকে বিএনপি ৫ বার , আওয়ামী লীগ ৫ বার ,জাতীয় পার্টি ও ন্যাপ ১ বার করে জয়ী হয়েছে । এবার নির্বাচনে আওয়ামী লীগ নেই । তবে জয় পরাজয় বড় ভুমিকা রাখবে আওয়ামী লীগের ভোটার ’রা । তাই আওয়ামী লীগের ভোট নিজেদের দিকে নেওয়ার জন্য বিএনপি ,জামায়াত , ইসলামী ফ্রন্টের নেতারা জোর চেষ্টা করছেন ।
বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এনামুল হক এনাম বলেন , , আমি রাজনীতি করি সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য, ক্ষমতার জন্য নয়। মানুষের সেবা করতেই আমি নির্বাচন করছি। । তিনি বলেন দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষ যে অবহেলা ও বঞ্চনার শিকার হয়েছেন, তাদের ন্যায্য দাবি ও উন্নয়নের কথা সংসদে তুলে ধরতেই আমার এই পথচলা। তিনি বলেন, পটিয়ার এলাকার মানুষ আজ পরিবর্তন চায়। তারা সৎ, যোগ্য ও মানুষের পাশে থাকা একজন জনপ্রতিনিধি নির্বাচিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। নির্বাচিত হলে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে বাস্তবভিত্তিক উন্নয়ন নিশ্চিত করা হবে । পটিয়ার সাধারণ জনগণই আমার মূল শক্তি, এই জনগণের ভালোবাসা ও সমর্থনেই ইনশাআল্লাহ আমাকে বিজয়ের পথে পৌঁছে দেবে।
জামায়াত ইসলামীর দাঁড়ি পাল্লা প্রতীকের প্রার্থী ডা: ফরিদুল আলম বলেন , দীর্ঘদিন ধরে পটিয়ার মানুষ ন্যায়বিচার ও সুশাসনের অপেক্ষায়। এই নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এবার মানুষ পরিবর্তনের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে রায় দেবে। দুর্নীতি, চাঁদাবাজি,বেকার ও সন্ত্রাসমুক্ত পটিয়া গড়তে মানুষ দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায় ,চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বর্তমানে ভোটার মোট সংখ্যা ৩ লাখ ৪৯ হাজার ৪৯৫। এর মধ্যে পুরুষ ১ লাখ ৮১ হাজার ৪১৫, নারী ১ লাখ ৬৮ হাজার ০৭৯ এবং শিখণ্ডী সম্প্রদায় (হিজড়া)-এর ১ ভোট।
এখন অপেক্ষার পালা কার দেখা যাক শেষ পযন্ত কার মাথায় উঠে বিজয়ের মুকুট ।
প্রিন্ট

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার 
প্রদীপ্ত চক্রবর্তী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 





















