ঢাকা , শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত Logo সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে Logo মধুখালীর রায়পুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফরিদপুর-৪ এ জামায়াতকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন মিজানুর রহমান মোল্লা

নুরুল ইসলামঃ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ফরিদপুর-৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত রিকশা মার্কার প্রার্থী মিজানুর রহমান মোল্লা। তিনি রিকশা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকলেও শেষ পর্যন্ত নির্বাচনি মাঠে দাঁড়িপাল্লার প্রার্থীকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

মিজানুর রহমান বলেন, সারাদেশে ১১ দলীয় জোট ঐক্যবদ্ধ, শুধু ফরিদপুর-৪ আসনে উন্মুক্ত রাখায় দুই দলের দুজন প্রার্থী নির্বাচনী লড়াই করে যাচ্ছিলাম। এতে দল ও ইসলামের বিজয়ের বিষয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সেই উপলব্ধি থেকেই তাকে (দাঁড়িপাল্লাকে) সমর্থন জানিয়ে আমি নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছি। এখন আমাদের বিজয়ের বিষয়ে আর বাধা রইল না, ইনশাআল্লাহ।

তিনি বলেন, আমি আমার আমির আল্লামা মামুনুল হকের সঙ্গেই পরামর্শ করে এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি।

তিনি আরও বলেন, আমার দেড় বছরের সাজানো গুছানো ফরিদপুর-৪ এর নির্বাচনী মাঠ একমাত্র ইসলামের দিকে তাকিয়ে ও জোটের সম্মান জানিয়ে দাঁড়িপাল্লাকে সমর্থন দিয়েছি।

জামাতের প্রার্থী মাওলানা সরোয়ার হোসেন বলেন, ১১ দলের দুইজন প্রার্থী ফরিদপুর-৪ নির্বাচনী মাঠে ছিলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা মার্কার প্রার্থী আমার জোটের ছোট ভাই মিজানুর রহমান আমাকে সমর্থন জানিয়েছে। এখন আমাদের বিজয় আর কেউ ঠেকাতে পারবে না। আমরা দুজনে মিলে ন্যায় ও ইনসাফের নীতি গড়ে তুলব, ইনশাআল্লাহ।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) আরিফুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্টিত

error: Content is protected !!

ফরিদপুর-৪ এ জামায়াতকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন মিজানুর রহমান মোল্লা

আপডেট টাইম : ১১ ঘন্টা আগে
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :