পিরোজপুর অফিসঃ
আজ শুক্রবার পিরোজপুরে সফরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তার আগমনকে কেন্দ্র করে জেলা জামায়াতসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এই উপলক্ষে পিরোজপুর জেলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে একটি বিশাল জনসভার আয়োজন করা হয়েছে।
জনসভায় লক্ষাধিক মানুষের সমাগমে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকরা।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এছাড়া তার সফরসঙ্গীদের পাশাপাশি তিনটি আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। জনসভায় সভাপতিত্ব করবেন পিরোজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফজ্জল হোসাইন ফরিদ।
সফরসঙ্গীদের মধ্যে থাকবেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া।
বক্তব্য রাখবেন পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী, পিরোজপুর-২ আসনের জামায়াত প্রার্থী শামীম সাঈদী, পিরোজপুর-৩ আসনের এনসিপি প্রার্থী ড. শামীম হামিদীসহ ১১ দলীয় ঐক্যজোটের নেতৃবৃন্দ। সকাল ১১টায় জনসভা শুরু হওয়ার কথা রয়েছে।
এর আগে বুধবার দুপুরে পিরোজপুর শহরের একটি রেস্তোরাঁয় জামায়াতে ইসলামীর আমীরের সফর ও জনসভা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন পিরোজপুর-১ আসনের প্রার্থী মাসুদ সাঈদী।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আমীর অধ্যক্ষ তাফজ্জল হোসাইন ফরিদ ও জেলা সেক্রেটারি জহিরুল হক। সংবাদ সম্মেলনে মাসুদ সাঈদী বলেন, আমীরের সফর ও জনসভাকে ঘিরে সাংগঠনিক প্রস্তুতি, নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রিন্ট

বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী 
হাসান মামুন, জেলা প্রতিনিধি, পিরোজপুর 




















