ঢাকা , শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত Logo সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে Logo মধুখালীর রায়পুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফরিদপুরে দুই জনসভায় বক্তব্য রাখবেন জামায়াত আমির

ফরিদপুরে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান দুটি নির্বাচনি জনসভায় অংশ নেবেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় বোয়ালমারী স্টেডিয়ামে ও সন্ধ্যা সাড়ে ৬টায় ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠের জনসভায় উপস্থিত থাকবেন তিনি।

সমাবেশ ঘিরে ইতোমধ্যে নেতাকর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সমাবেশকে সফল করতে সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। শুরু হয়েছে মঞ্চ তৈরিসহ অন্যান্য কাজ।

দলীয় সূত্রে জানা গেছে, ফরিদপুরের বোয়ালমারীতে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন বাংলাদেশ জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ উপলক্ষ্যে সাজসাজ রব পড়েছে ফরিদপুর-১ আসনের তিন উপজেলা। আমিরে জামায়াতের এটাই বোয়ালমারীতে প্রথম আগমন, তার আগমনকে স্মরণীয় করে রাখতে বোয়ালমারী স্টেডিয়ামে নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন মঞ্চ। একই দিনে ফরিদপুর সদরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে একটি জনসভা করার কথা রয়েছে তার।

সরেজমিনে দেখা যায়, ফরিদপুরের বোয়ালমারীতে আমিরে জামায়াতের এটাই প্রথম আগমন, তাই জনসভা সফল করতে মঞ্চ তৈরি, সাজ-সজ্জাসহ অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করতে একাধিক কমিটি কাজ করছে মাঠে। সমাবেশে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে স্বেচ্ছাসেবক বাহিনী প্রস্তুত রয়েছে। প্রস্তুত রয়েছে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম।

বোয়ালমারী পৌরসভার জামায়াতে ইসলামির সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী সময়ের প্রত্যাশাকে বলেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের আগমন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইতোমধ্যে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমাদের টার্গেট লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। সেই লক্ষ্যে আমাদের কাজ চলছে।

জামায়াতের বোয়ালমারী পৌরসভার আমির সৈয়দ নিয়ামুল হাসান সময়ের প্রত্যাশাকে বলেন, বৃহৎ এ জনসমাবেশে ফরিদপুর-১ আসনের তিন উপজেলা ছাড়াও আশপাশের বিভিন্ন উপজেলা থেকে ১ থেকে দেড় লাখ লোকের সমাগম হবে। উৎসবমুখর সুশৃঙ্খল জনসমাবেশ উপহার দিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর জেলা জামায়াতের আমির মো. বদরুদ্দীন  বলেন, ডা. শফিকুর রহমান ফরিদপুরে দুটি নির্বাচনি জনসভা করবেন। তিনি নড়াইল থেকে ফরিদপুরে আসবেন। প্রথম জনসভাটি অনুষ্ঠিত হবে বিকেল সাড়ে চারটায় ফরিদপুর-১ আসনের বোয়ালমারী উপজেলা সদরের স্টেডিয়াম মাঠে। দ্বিতীয় জনসভাটি অনুষ্ঠিত হবে ফরিদপুর সদরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে। আশাকরি দুটি জনসভায় লাখ লাখ মানুষের সমাগম ঘটবে। সুষ্ঠু ও সুন্দরভাবে জনসভা দুটি সম্পন্ন হবে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) আরিফুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্টিত

error: Content is protected !!

ফরিদপুরে দুই জনসভায় বক্তব্য রাখবেন জামায়াত আমির

আপডেট টাইম : ১২ ঘন্টা আগে
নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর :