ঢাকা , শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত Logo সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে Logo মধুখালীর রায়পুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পিরোজপুরে জামায়াতের জনসভা সফল করতে সংবাদ সম্মেলন, লক্ষাধিক মানুষের সমাগমের আশা

হাসান মামুনঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের পিরোজপুর আগমন উপলক্ষে আয়োজিত জনসভা সফল করতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর শহরের হোটেল নায়োরীতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি জানান, আগামী শুক্রবার ৬ ফেব্রুয়ারি সকাল ১১ টায় পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে তারা আশা করছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এর মুখপাত্র আল রাশেদ প্রধান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহমুদা আক্তার মিতুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী, পিরোজপুর-৩ আসনের জামায়াত সমর্থিত এনসিপি প্রার্থী ড. শামীম হামিদী, জেলা জামায়াতের সেক্রেটারি মো. জহিরুল হক, পৌর জামায়াতের আমীর ইসহাক আলী খান, খেলাফত মজলিশের জেলা সভাপতি নাসির উদ্দিন ওসমানীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। তারা দাবি করেন, ডা. শফিকুর রহমানের এই সফর পিরোজপুরবাসীর জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে এবং আগামী দিনের রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। সংবাদ সম্মেলনে মাসুদ সাঈদী বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এটি আমরা বিশ্বাস করি। একটি মহল পরিকল্পিতভাবে আমীরে জামায়াতের বক্তব্য বিকৃত করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) আরিফুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্টিত

error: Content is protected !!

পিরোজপুরে জামায়াতের জনসভা সফল করতে সংবাদ সম্মেলন, লক্ষাধিক মানুষের সমাগমের আশা

আপডেট টাইম : ০৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
হাসান মামুন, পিরোজপুর জেলা প্রতিনিধি :