ঢাকা , শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত Logo সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে Logo মধুখালীর রায়পুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ার খোকসায় জামায়াতঃ বিএনপি’র সংঘর্ষে ৩ জন আহত

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনে বিরোধ মীমাংসার উদ্দেশ্যে আয়োজিত সালিশ বৈঠকে বিএনপি কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে জামায়াত ও শিবির কর্মীদের বিরুদ্ধে। বিএনপির দাবি, এ ঘটনায় তাদের ১০ থেকে ১২ জন কর্মী-সমর্থক আহত হয়েছেন।

আজ বুধবার (৪ ফেব্রুয়ারী) সকালে খোকসা উপজেলার মাসালিয়া বাজার এলাকায় বৈঠক চলাকালে একপর্যায়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে তারা আহত হয়। গুরুতর আহত তিনজনকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার ওই এলাকায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আফজাল হোসেনের কর্মী-সমর্থকরা ভোটের প্রচারণায় গেলে এক বৃদ্ধ ভোটার জানান, তিনি ধানের শীষ প্রতীকে ভোট দেবেন। এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি শান্ত করতে উভয় পক্ষের সম্মতিতে বুধবার সকালে সালিশ বৈঠকের আয়োজন করা হয়।

আজ বুধবার সকালে বৈঠক চলাকালে একপর্যায়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এরপর পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। বিএনপির অভিযোগ, জামায়াত ও শিবির কর্মীরা অতর্কিতভাবে হামলা চালায়। এতে বিএনপির অন্তত ১০ থেকে ১২ জন কর্মী আহত হন। আহতদের মধ্যে খাইরুল, তুহিন ও নিজামকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা অভিযোগ করেন, হামলায় চাইনিজ কুড়াল ও চাইনিজ স্টিক ব্যবহার করা হয়েছে।

এদিকে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আফজাল হোসেন বলেন, ‘সালিশ বৈঠকে ভুল বোঝাবুঝির জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে তার দলেরও দুইজন কর্মী আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।’

অন্যদিকে কুষ্টিয়া-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমির প্রধান নির্বাচনী এজেন্ট আব্দুর রাজ্জাক বাচ্চু বলেন, সালিশ বৈঠকে বিএনপির অল্প কয়েকজন কর্মী উপস্থিত ছিলেন।

তবে জামায়াত পূর্বপরিকল্পিতভাবে ২৫-৩০ জন লোক নিয়ে সেখানে হাজির হয়। বৈঠকের একপর্যায়ে জামায়াত ও শিবির কর্মীরা অতর্কিতে বিএনপি কর্মীদের ওপর হামলা চালায়। তিনি দাবি করেন, বিএনপির পক্ষ থেকে কোনো পাল্টা হামলা করা হয়নি।

এ ব্যাপারে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে উভয়পক্ষ এটা নিয়ে আর বাড়াবাড়ি করবে না বলে জানিয়েছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) আরিফুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্টিত

error: Content is protected !!

কুষ্টিয়ার খোকসায় জামায়াতঃ বিএনপি’র সংঘর্ষে ৩ জন আহত

আপডেট টাইম : ০৪:০৯ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :