ঢাকা , রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত Logo সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে Logo মধুখালীর রায়পুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

দুর্গাপুরে ৫টি এক্সেভেটর বিকল

আলিফ হোসেনঃ

রাজশাহীর দুর্গাপুর উপজেলার কিসমত গনকৈর ইউনিয়নের (ইউপি) উজানখলসি পূর্বপাড়ায় অবৈধভাবে পুকুর খননের অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নুর তানজু।

এসময় পুকুর খনন কাজে ব্যবহৃত ৫টি এক্সেভেটর (ভেকু)নিষ্ক্রীয় এবং ব্যাটারি জব্দ করা হয়। জানা গেছে, গত ১৬ জানুয়ারি শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশনায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) লায়লা নুর তানজু কিসমত গনকৈর ইউনিয়নের (ইউপি) উজানখলসি পূর্বপাড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন।

এদিকে অভিযানে নিয়োজিত টিমের উপস্থিতি টের পেয়ে পুকুর কাটার সঙ্গে যুক্ত দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি। তবে পরিবহনের সুযোগ না থাকায় ৫টি এস্কেভেটর (ভেকু) অকেজো করে দিয়েছেন। এছাড়াও ব্যাটারী জব্দ করা হয়েছে।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নুর তানজু বলেন, অবৈধ পুকুর খনন ও ফসলী জমির উপরিভাগের উর্বরা মাটি (টপসয়েল) কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের চলমান অভিযান অব্যাহত থাকবে।

এদিকে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কৃষি জমি রক্ষা করায় সাধারণ মানুষ অভিযানের ভুয়সী প্রশংসা করেছেন। একইসঙ্গে নিয়মিত অভিযান চলমান রাখার অনুরোধ করেছেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পিরোজপুরে ধানের শীষের পক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ব্যাপক প্রচারণা

error: Content is protected !!

দুর্গাপুরে ৫টি এক্সেভেটর বিকল

আপডেট টাইম : ১০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :