ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে মানসিক রোগীর মৃত্যু

কুষ্টিয়ার কুমারখালীতে ট্রেনে কাটা পড়ে মুন্নাফ আলী (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার নন্দনালপুর ইউনিয়নের মনোহারপুর এলাকায় রেললাইনের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি উপজেলার কয়া ইউনিয়নের উত্তর কয়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন।

পুলিশ, এলাকাবাসী ও নিহতের পরিবার জানায়, মুন্নাফ প্রায় ৩৫ বছর ধরে মানসিক রোগে ভুগছিলেন। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিল। মাঝেমধ্যে তিনি বাস, সিএনজিসহ বিভিন্ন যানবহনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করা চেষ্টা করতেন। আজ আনুমানিক সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে রাজবাড়ী থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা টুঙ্গীপাড়া ট্রেনের নিচে মাথা দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

নিহতের ভাতিজি শাহিন বলেন, ট্রেনে কাটা পড়ে মানুষ মারা গেছে। এমন খবর শুনে এসে দেখি আমার চাচা। তিনি মানসিক রোগে ভুগছিলেন প্রায় ৩০ থেকে ৩৫ বছর ধরে।

নিহতের চাচাতো ভাই মোশারফ বলনে, মুন্নাফ পেশায় একজন ভ্যানচালক ছিলেন। মাঝেমধ্যেই আত্মহত্যা করার চেষ্টা করতেন। আজ ট্রেনে মাথা দিয়ে আত্মহত্যা করে বলে মনে হচ্ছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা আইনগত ব্যবস্থা নেবে। নিহত ব্যক্তি মানসিক রোগী ছিলেন।

উল্লেখ্য, মঙ্গলবার (১২ অক্টোবর) সন্ধ্যায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত না হওয়ায় আঞ্জুমানে মুফিদুল ইসলামের মাধ্যমে দাফন করার জন্য তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সার সংকটে ১১ দলীয় জোটের এমপিদের লোকজনের হাত থাকতে পারে: প্রতিমন্ত্রী শাহে আলম

error: Content is protected !!

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে মানসিক রোগীর মৃত্যু

আপডেট টাইম : ০৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ :