ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ায় সড়কে ডাকাতির প্রস্তুতিকালে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা

ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার দৌলতপুরে সড়কে ডাকাতির প্রস্তুতির অভিযোগে সোহান হোসেন (২৬) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা। এ সময় তাঁর সঙ্গে থাকা আরও তিন থেকে চারজন পালিয়ে যান। আটক সোহানের কাছ থেকে দুটি ধারালো হাঁসুয়া উদ্ধার করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার খলিসাকুণ্ডি ইউনিয়নের পিপুলবাড়ীয়া-বালিডাঙ্গা মাঠে এ ঘটনা ঘটে। আটক সোহান উপজেলার তারাগুনিয়া এলাকার গঙ্গারামপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন কালুর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে পিপুলবাড়ীয়া-বালিডাঙ্গা মাঠে একদল দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন—এমন খবর পেয়ে স্থানীয় লোকজন সেখানে যান। পরে তাঁদের ধাওয়া করে সোহানকে আটক করা হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন সোহানকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন। এ সময় তাঁর কাছ থেকে দুটি ধারালো হাঁসুয়া উদ্ধার করা হয়।

স্থানীয় সজিব হোসেন বলেন, রাতে সড়কে ডাকাতির প্রস্তুতি চলছে এমন খবর পেয়ে আমরা এলাকাবাসী সেখানে যাই। তাঁদের উপস্থিতি টের পেয়ে ধাওয়া করলে একজনকে আটক করতে পারি। তাঁর সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যান।

স্থানীয় আশিক বলেন, এই মাঠের মধ্যে মাঝেমধ্যে ডাকাতির ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে আমরা স্থানীয়রা নজরদারি করছিলাম। আজ তাঁদের একজনকে আটক করে পুলিশে দিয়েছি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, পিপুলবাড়ীয়া-বালিডাঙ্গা মাঠে ডাকাতির প্রস্তুতির সময় স্থানীয় লোকজন একজনকে আটক করেন। এ সময় তাঁর সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যান। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাঁকে থানায় নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

সার সংকটে ১১ দলীয় জোটের এমপিদের লোকজনের হাত থাকতে পারে: প্রতিমন্ত্রী শাহে আলম

error: Content is protected !!

কুষ্টিয়ায় সড়কে ডাকাতির প্রস্তুতিকালে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা

আপডেট টাইম : ৩ মিনিট আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :