ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মুকসুদপুরকে সুখ-শান্তিতে বসবাস যোগ্য একটি সবুজ মুকসুদপুর হিসেবে গড়ে তুলতে চাইঃ -সেলিমুজ্জামান সেলিম এমপি

বাদশা মিয়াঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে সরকারের নির্বাচনী অঙ্গীকার (৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ) বাস্তবায়নের লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কার্যক্রমের আওতায় রোপা আমন ধান, শীত কালীন পেঁয়াজ কন্দ, গ্রীষ্মকালীন শাক সবজী, ফল, ঔষধী বৃক্ষের চারা, ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার এবং এয়ার ফ্লো মেশিন বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেন, “বিগত সরকারের আমলে কি করেছে, কি হয়েছে তার দরকার নাই, মুকসুদপুর উপজেলার ২৭১টি গ্রামের প্রতিটি বাড়িতে বৃক্ষ রোপণের মধ্যে দিয়ে, মুকসুদপুরকে সুখ-শান্তিতে বসবাস যোগ্য একটি সবুজ মুকসুদপুর হিসেবে গড়ে তুলতে চাই।

তিনি আরো বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে কথা দিয়েছেন, তার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালন করছেন।”

রবিবার (৫ জুলাই) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আয়শা সিদ্দিকার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মোঃ আবুল বাসার মিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান,  মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, কৃষি বিষয়ক সম্পাদক বাচ্চু শেখ, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার রুহুল কুদ্দুস আহমেদ প্রমূখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার মোঃ মিজানুর রহমান।

এসময়, ৪৪০০ জন কৃষকের মাঝে ফল ও বৃক্ষের চারা, ৭০০ জন কৃষককে রোপা আমন ধানের বীজ, ৮০০ জন কৃষককে শাক সবজীর বীজ, ৯০ জন কৃষককে শীতকালীন পেঁয়াজ কন্দ এবং ১৩ জন কৃষককে এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

error: Content is protected !!

মুকসুদপুরকে সুখ-শান্তিতে বসবাস যোগ্য একটি সবুজ মুকসুদপুর হিসেবে গড়ে তুলতে চাইঃ -সেলিমুজ্জামান সেলিম এমপি

আপডেট টাইম : ৮ ঘন্টা আগে
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :