ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

​ফরিদপুরে করোনার নতুন শনাক্তের হার ৫৫.১১ শতাংশ

গত ২৪ ঘন্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ২৫৪ নমুনা পরীক্ষার মধ্যে শনাক্ত হয়েছে ১৪০ জন আর এই সময়ে করোনায় মারা গেছে আরো চারজন। জেলায় এ পর্যন্ত কোভিড-১৯ এ প্রাণহানি হয়েছে ২০৯ জনের।

এদিকে সোমবার থেকে শুরু হওয়া ফরিদপুরের চার পৌর শহরের কঠোর বিধিনিষেধ আরোপের পঞ্চম তম দিন চলছে। নতুন করে জেলার সদরপুর এলাকাকে কঠোর বিধিনিষেধের আওতায় আনা হয়েছে।

করোনা শনাক্তের হার বেড়ে যাওয়ায় ফরিদপুর সদর, বোয়ালমারী, ভাঙ্গা, মধুখালী পৌর শহর এবং সদরপুর উপজেলা এলাকায় সাত দিনের এই বিধি নিষেধ জারি করে জেলা প্রশাসন। এই সকল এলাকার সকল ধরনের যানচলাচল ও ব্যবসা প্রতিষ্ঠান সম্পন্ন বন্ধ রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।

গত ২৪ ঘন্টায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ড আইসিইউয়ে আরো চার ব্যক্তির প্রাণ হানির ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে এই ওয়ার্ডের প্রধান ডা. অনন্ত কুমার। মারা যাওয়া ব্যক্তি হলেন জেলা সদরের নারায়ন ভট্রাচার্য (৮০), হান্নান শেখ (৪৭), ভাঙ্গার নুরুউদ্দিন (৭৫) এবং রাজবাড়ীর জয়নাল শেখ (১০০)।

ফরিদপুর জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, ফরিদপুর পিসিআর ল্যাবে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ২৫৪ টি এর মধ্যে শনাক্ত হয়েছে ১৪০। আক্রান্তের হার ৫৫.১১ শতাংশ। জেলায় মোট আক্রান্ত হয়েছে ১২ হাজার ১২৫জন, সুস্থ হয়েছে ১০ হাজার ৭৪৭ জন। ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, মহামারির এই সমেয় আমরা সকলেই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল না হলে চরম মূল্য দিতে হবে। এই জন্য সকলকেই স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। তিনি বলেন, জেলায় সর্বত্র চেষ্টা করা হচ্ছে মাস্ক ব্যবহার এবং মানুষকে নিরাপদে রাখতে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে জমকালো দুর্গোৎসবের প্রস্তুতি, বড়নগর সাহা বাড়িতে থাকছে বর্ণাঢ্য আয়োজন

error: Content is protected !!

​ফরিদপুরে করোনার নতুন শনাক্তের হার ৫৫.১১ শতাংশ

আপডেট টাইম : ০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১
ফরিদপুর অফিসঃ :