ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

৬ দিন বন্ধ থাকার পর খুলছে সোনামসজিদ স্থলবন্দর

-সোনামসজিদ স্থলবন্দর।

অনিয়ম-দুর্নীতি বন্ধসহ চার দফা দাবিতে ৬ দিন বন্ধ থাকার পর আগামীকাল শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে পুনরায় চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তনিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ৮ সেপ্টেম্বর পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের অনিয়ম-দুর্নীতি বন্ধসহ চার দফা দাবি জানিয়ে আসছিলেন সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপ। ফলে ১৫ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যায় বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড ও সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের সঙ্গে বৈঠক করেন জেলা প্রশাসক আবদুস সামাদ।

এ সময় বৈঠকে বন্দরের সমস্যা সমাধানের নিরসন হলে শুক্রবার এক জরুরী বৈঠকে সোনামসজিদ স্থলবন্দর চালুর সিদ্ধান্ত নেয় আমদানি-রপ্তানিকারক গ্রুপ। এর আগে পাথর বোঝাই ট্রাক খালাসে মাশুল আদায় কমানো, ব্যবসায়ীদের দেওয়া ভ্যাট সরকারি কোষাগারে জমা হয়েছে কি-না তদন্তসহ চার দফা দাবিতে ১৫ সেপ্টেম্বর থেকে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রেখেছিলেন ব্যবসায়ীরা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন জাইনীন

error: Content is protected !!

৬ দিন বন্ধ থাকার পর খুলছে সোনামসজিদ স্থলবন্দর

আপডেট টাইম : ০৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
আব্দুস সালাম তালুকদার, জেলা প্রতিনিধি, চাপাইনবাবগঞ্জ :