ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

৬৪ বছর পর ৮ কোটি টাকা মূল্যের ভূমি আদালতের রায়ে ফিরে পেল সিসিক

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট টাইম : ০৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
  • ৪২৬ বার পঠিত

৬৪ বছর পর দখল হওয়া সাড়ে ২৫ শতক জায়গা অবশেষে উদ্ধার করেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। দুই সপ্তাহ আগে পাওয়া হাইকোর্টের রায়ে ভূমির মালিকানা ফিরে পায় সিসিক। এ সময় অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়। ভেঙে দেওয়া হয় ওই ভূমির স্থাপনা। বর্তমান বাজারমূল্য অনুসারে জায়গাটির মূল্য আট কোটি টাকার বেশি।

বৃহস্পতিবার সকালে মেয়র আরিফুল হক চৌধুরী ও সিসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসমিন রুমা পুনুরুদ্ধার হওয়া এই ভূমি পরিদর্শন করেন। এ সময় তাদের সঙ্গে ছিলেন সিসিকের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, তৌফিক বক্স লিপন, ছয়ফুল আমিন বাকের প্রমুখ।

জানা যায়, ১৯৫৬ সালের খতিয়ান অনুসারে এই বিশাল ভূমির মূল মালিকানা ছিল স্থানীয় সরকারের। কিন্তু স্থানীয় অধিবাসী আব্বাস উদ্দিন গং নগরীর সোবহানীঘাটের এ জায়গাটি দীর্ঘদিন ধরে মামলার মাধ্যমে নিজেদের দাবি করে ভোগদখল করে আসছিলেন। তবে শেষ রক্ষা হয়নি। ৬৪ বছর পরে আদালতের রায়ের পর ভূমির মালিকানা ছাড়তে হয় আব্বাস গংকে।

এক সপ্তাহ আগেই হাইকোর্টের এক আদেশে জায়গার মালিকানা ফিরে পায় সিসিক। আদালত জমির দখল বুঝে নিতে সিসিকের পক্ষে রায় দেন।

জায়গার মালিকানা ফিরে পেয়ে সিসিক মেয়র আরিফুল হক বলেন, এ রায়ের মাধ্যমে প্রমাণ হলো কেউ সরকারের সম্পত্তি অবৈধভাবে ভোগদখল করে রাখতে পারবে না। যত দিনই হোক তা ফেরত দিতে হবে।

তিনি জানান, দেখভালের অভাবে এভাবে সিসিকের অনেক সম্পত্তি বেহাত হয়েছে। আগামীতেও সিসিকের দখল হওয়া সম্পত্তি এভাবে উদ্ধার করা হবে। আপাতত এই স্থানে কি করা হবে সেটা নির্ধারণ করা হয়নি। জায়গাটি বসবাসের উপযোগী করতে কাজ করছে সিসিক।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

৬৪ বছর পর ৮ কোটি টাকা মূল্যের ভূমি আদালতের রায়ে ফিরে পেল সিসিক

আপডেট টাইম : ০৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
ডেস্ক রিপোর্টঃ :