ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

৫০০ শিক্ষার্থীকে ১০ লাখ টাকা বৃত্তি দেবে ইবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২১-২২ অর্থ বছরের আওতায় একাডেমিক পর্যায়ে ভালো ফলাফলের স্বীকৃতি স্বরূপ ৩৪টি বিভাগের ৫০০ শিক্ষার্থীকে ১০ লাখ টাকা বৃত্তি দেওয়া হবে। আর এ বৃত্তি দেবে ইবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বৃত্তি শাখা সূত্রে এসব তথ্য জানা যায় এবং প্রত্যেক বিভাগে স্নাতক (সম্মান) শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে প্রতি বর্ষ থেকে দুই ক্যাটাগরিতে (মেধা বৃত্তি ও সাধারণ বৃত্তি) পাঁচজন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা স্ব স্ব বিভাগে পাঠানো হয়েছে।

এবার ২০২১-২২ আর্থিক বছরের আওতায় ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রথম বর্ষের ফলাফলের ওপর দ্বিতীয় বর্ষের বৃত্তি, ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের দ্বিতীয় বর্ষের ফলাফলের ওপর তৃতীয় বর্ষের বৃত্তি এবং ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের তৃতীয় বর্ষের ফলাফলের ওপর চতুর্থ বর্ষের বৃত্তি দেওয়া হবে।

এ বছর মনোনীত ৫০০ জন শিক্ষার্থীর মধ্যে ২০০ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৩০০ জনকে সাধারণ বৃত্তি দেওয়া হবে। মেধা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রতি মাসে ২০০ টাকা ভিত্তিতে এক বছরে মোট ২ হাজার ৪০০ টাকা এবং সাধারণ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের প্রতি মাসে ১৫০ টাকা ভিত্তিতে এক বছরে মোট ১ হাজার ৮০০ টাকা দেওয়া হবে। সেই হিসাবে এ বছর ৫০০ শিক্ষার্থীকে মোট ১০ লাখ ২০ হাজার টাকা বৃত্তি দেওয়া হবে।

রেজিস্ট্রার দপ্তরের বিজ্ঞাপনে বলা হয়, বৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের আগামী ১৮ অক্টোবরের মধ্যে রেজিস্ট্রার অফিসের একাডেমিক শাখায় রক্ষিত বৃত্তির বিলে ১০ টাকা মূল্যের রেভিনিউ স্ট্যাম্প দিয়ে সভাপতির সুপারিশের মাধ্যমে উপ-রেজিস্ট্রার (শিক্ষা) বরাবর সাদা কাগজে আবেদন করতে হবে। বৃত্তির টাকা নেওয়ার জন্য শিক্ষার্থীদের অগ্রণী ব্যাংক ইবি শাখায় অবশ্যই সঞ্চয়ী হিসাব খুলতে হবে এবং ব্যাংকের দেওয়া হিসাব নম্বর আবেদনে উল্লেখ করতে হবে। বৃত্তির অর্থ স্ব স্ব ব্যাংক হিসাব নম্বরে জমা হবে।

বৃত্তি শাখার কর্মকর্তা উপ-রেজিস্ট্রার (শিক্ষা) হেলাল উদ্দীন  বলেন, ৩৪টি বিভাগ থেকে ৫০০ শিক্ষার্থীকে বৃত্তির জন্য মনোনীত করা হয়েছে। তবে নতুন দুইটি বিভাগ এ ফলাফলের আওতায় আসেনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মাগুরায় ১ একর খাসজমিতে আনসার-ভিডিপির সঞ্জীবন প্লাটুনের বৃক্ষরোপণ

error: Content is protected !!

৫০০ শিক্ষার্থীকে ১০ লাখ টাকা বৃত্তি দেবে ইবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

আপডেট টাইম : ০৮:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :