ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

৩ মাস পর সোনামসজিদ সীমান্তে গুলিতে নিহত যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ

তিনমাস পর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাবলু হক (৪১) নামে এক যুবকের মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে সোনামসজিদ সীমান্তে জিরো পয়েন্ট এলাকায় বিজিবির নিকট মরদেহটি হস্তান্তর করা হয়। পরে বিজিবি ও শিবগঞ্জ থানা পুলিশ উপস্থিত থেকে নিহতের ভাই সাজেবুল হকের নিকট মরদেহটি বুঝিয়ে দেয়া হয়।

এ সময় মালদহ পুলিশ-বিএসএফ, ৫৯ বিজিবি ব্যাটালিয়নের সোনামসজিদ ক্যাম্পের সদস্য, শিবগঞ্জ থানা পুলিশ, পাঁকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, ওয়ার্ড সদস্য ও নিহত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আইনী প্রক্রিয়া সম্পন্ন করতেই মরদেহ ফেরত দিতে বিলম্ব হয়েছে বলে জানা যায়।

এর আগে ২২ আগস্ট রাতে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের চাকপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১৮৩/৬ এস এর শূন্য লাইন হতে আনুমাণিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে উনিশবিঘী এলাকায় দিয়ে বাবলু ভারতে প্রবেশ করলে মালদহের ৭০ বিএসএফ ক্যাম্পের টহলদল তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়ে।

এ সময় আহত হলে বিএসএফ টহলদল তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভারতের মালদহ মেডিকেল হাসপাতালে নেওয়ার পথেই মারা যান। নিহত ব্যক্তি উপজেলার পাঁকা ইউনিয়নের বাবুপুর মধ্যপাড়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য ইসমাইল হক সায়েম জানান, মানসিক ভারসাম্যহীন বাবলু হক বেশ কিছুদিন থেকে এই এলাকায় ঘোরাঘুরি করছিল। হঠাৎ খবর আসে বিএসএফের গুলিতে মৃত্যু হয়েছে ওই যুবকের। পরে বিএসএফ সদস্যরা মরদেহ নিয়ে যায়।

দীর্ঘ তিন মাস পর আইনী প্রক্রিয়া শেষে ভারতীয় পুলিশ-বিএসএফ ও বাংলাদেশ পুলিশ ও বিজিবির উপস্থিতিতে নিহতের মরদেহটি ফেরত দেয়া হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জিম্বাবুয়েকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল আফগানিস্তান

error: Content is protected !!

৩ মাস পর সোনামসজিদ সীমান্তে গুলিতে নিহত যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ

আপডেট টাইম : ০৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :