ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সালথায় খাদ্য বান্ধব কর্মসুচীর চাল কালোবাজারে

৩০ বস্তা চাল উদ্ধার , গ্রেফতার – ১

ফরিদপুরের সালথায় খাদ্য বান্ধব কর্মসুচীর চাল কালোবাজারে বিক্রি হচ্ছে বলে জানা গেছে। বিক্রয়কৃত ৩০ বস্তা চাল উদ্ধার করেছেন সালথা থানা পুলিশ। ১৫ নভেম্বর সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার গৌড়দিয়া বাজারের দোকান থেকে এ চাল উদ্ধার করে। এ সময় দোকানদার পারভেজ কে আটক করে পুলিশ।

এসময় পারভেজ জানায়, উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি বাজারের ডিলার আঃ আলিম মোল্যার নিকট থেকে এই চাল ক্রয় করিয়াছি। দোকানে উপস্থিত পারভেজের ছেলে ছাব্বির বলেন, আলীম মোল্লা প্রথমে চালের কিছু সেম্পুল নিয়ে আমাদের দোকানে আসে যে সে এই ধরনের চাল বিক্রি করবে। ৩৫ টাকা কেজি ৫০ কেজির ৩০ বস্তা চাল পাঠাবে বলে টাকা নিয়ে যায়। পরে রাত ৮ টার দিকে চাল পাঠায়। আমার বাবা গোডাউনে চাল রেখে দেয়। রাত ৯ টার দিকে পুলিশ এসে গোডাউন খুলতে বললে বাবা গোডাউন খুলে দেয়। পুলিশ আমার বাবাকে ধরে নিয়ে যায় ও ৩০ বস্তা চালও নিয়ে যায়।অভিযুক্ত আঃ আলিম মোল্যা পলাতক থাকায় তার বক্তব্য জানা যায়নি।

তবে তার নাতী শাকিল মোল্যা বলেন, উদ্ধারকৃত চাল আমাদের না, ওটা যারা আমাদের থেকে ক্রয় করেছে তাদের থেকে হয়তো দোকানদার ক্রয় করেছে। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। উপজেলা খাদ্য কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, নকুলহাটি বাজারের ডিলার আঃ আলিম মোল্যা কিছু চাল কালোবাজারে বিক্রি করেছে, এমন অভিযোগে পুলিশ নিয়ে নগৌড়দিয়া বাজারে একটি দোকান থেকে ৩০ বস্তা চাল উদ্ধার করেছি। তদন্ত করা হচ্ছে এটা খাদ্যবান্ধব চাল কিনা। প্রমান হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার বলেন, খাদ্য বান্ধব কর্মসূচির চালসহ ১ দোকানদার কে আটক করেছে পুলিশ। গতকাল রাতেই আমি জেনেছি, এই ব্যাপারে আমরা তৎপর আছি। তদন্ত কমিটি গঠন করে বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে খাঁটি পণ্যের নতুন ঠিকানা ‘গ্রামের বাজার’

error: Content is protected !!

সালথায় খাদ্য বান্ধব কর্মসুচীর চাল কালোবাজারে

৩০ বস্তা চাল উদ্ধার , গ্রেফতার – ১

আপডেট টাইম : ০৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
এফ.এম.আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ :