ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

৩০ টাকা কেজিতে চাল, ১০০ টাকায় তেল বিক্রি করবে টিসিবি

টিসিবির কার্ডে ৩০ টাকা কেজিতে চাল, ১০০ টাকা লিটার তেল, ৬০ টাকা দরে মসুর ডাল এবং ৭০ টাকা ধরে চিনি কিনতে পারবেন উপকারভোগীরা। গতকাল টিসিবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আজ রোববার উত্তরা ৮ নম্বর সেক্টরে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার নতুন এ কর্মসূচির উদ্বোধন করবেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সয়াবিন তেল, মসুর ডাল ও চিনির পাশাপাশি টিসিবির পণ্য তালিকায় প্রতি কেজি ৩০ টাকা দরের পাঁচ কেজি করে চাল থাকবে। চলতি মাসে মসুর ডালের দাম কেজিতে ১০ টাকা করে কমে ৬০ টাকা করা হয়েছে। এখন থেকে ফ্যামিলি কার্ডধারী টিসিবির গ্রাহক ১০০ টাকা লিটার দরে দুই লিটার সয়াবিন তেল, ৬০ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল, ৭০ টাকা কেজি ধরে এক কেজি চিনি এবং ৩০ টাকা কেজি দরে পাঁচ কেজি চাল কিনতে পারবেন।

টিসিবি ফ্যামিলি কার্ডধারিদের কাছে কেমন চাল বিক্রি করবে বিজ্ঞপ্তিতে তা জানানো হয়নি। তবে, টিসিবির তালিকায় চাল যুক্ত হওয়ায় স্বল্প আয়ের মানুষদের বাজার খরচ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। টিসিবির হিসাবে এই মুহূর্তে রাজধানীতে মোটা চালের দাম ৪৮ টাকার নিচে নেই।

মাঝারি মানের চালের দাম কেজিপ্রতি ৫০ থেকে ৫৫ টাকা আর সরু চালের দাম ৬০ থেকে ৭৫ টাকা। ২০২২ সালের ২০ মার্চ স্বল্প আয়ের মানুষদের মধ্যে কম দামে পণ্য বিক্রি করতে টিসিবির কার্ডের ব্যবস্থা করা হয়। সব মিলিয়ে এক কোটি পরিবার এখন ফ্যামিলি কার্ডের আওতায় রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিতর্কিত ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখানোর সিদ্ধান্ত

error: Content is protected !!

৩০ টাকা কেজিতে চাল, ১০০ টাকায় তেল বিক্রি করবে টিসিবি

আপডেট টাইম : ১১:৫২ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :