ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

২৪ ঘন্টার মধ্যে ছিনতাইয়ের পাঁচ লক্ষ টাকাসহ ২ ছিনতাইকারী গ্রেফতার

ফরিদপুরের মধুখালিতে শ্যালক কর্তৃক ছিনতাইয়ের নাটক করে দুলাভাইয়ের পাঁচ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা ব্যর্থ হয়েছে। এ ঘটনায় পুলিশ দুই জনকে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা যায়, ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা এফ এম এ মুছা (৫০) পেশায় একজন স্কুল শিক্ষক। তিনি স্থানীয় ভীমপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। বছর খানেক পূর্বে তিনি তার চাচাতো শ্যালক রাজবাড়ী জেলার উদয়পুর গ্রামের বাসিন্দা অনিক ইসলাম রনির নিকট থেকে দশ লক্ষ টাকা ধার দেন। এরপর তিনি সেই টাকা পরিশোধও করে দেন। টাকা লেনদেন সংক্রান্ত উভয়ের মধ্যে একটা সুসম্পর্ক গড়ে ওঠে।
এক পর্যায়ে রনি তার দুলাভাই এফ এম এ মুছার নিকট ভেকু ক্রয়ের কথা বলে পাঁচ লক্ষ টাকা ধার চায়। গত ৫ অক্টোবর বিকেল পৌনে ছয়টার দিকে মধুখালি উপজেলা পরিষদের মূল প্রবেশ পথের একশ গজ পূর্বে বনমালিদিয়া নামক স্থান থেকে এফ এম এ মুছা তার শ্যালক রনিকে পাঁচ লক্ষ টাকা দেন। এ সময় মধুখালি থেকে ফরিদপুরগামী একটি ডিসকভার মোটরসাইকেলের দুই আরোহী রনির হাত থেকে টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। পরে এফ এম এ মুছা মধুখালি থানায় এ ব্যাপারে অভিযোগ দায়ের করেন। ব্যাপক তদন্ত শেষে থানা পুলিশ নিশ্চিত হয় ছিনতাইয়ের বিষয়টি রনির সাজানো নাটক।
জিজ্ঞাসাবাদে রনি স্বীকার করে যে সে আর্থিক সংকটের কারণে এই ছিনতাই নাটক ঘটিয়েছে। এরপর রনির স্বীকারোক্তি মোতাবেক টাকা ছিনতাই নাটকের সাথে জড়িত রাজবাড়ী জেলার সদর থানার উদয়পুর গ্রামের আকবর হোসেন চানের ছেলে জাকির হোসেন সবুজ (২৫)কে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।
অপর সহযোগী একই জেলার সদর থানাধীন রাজাপুর গ্রামের শুকুর আলী মোল্যার ছেলে মাসুদ মোল্যার (৩৭) বাড়ি থেকে ছিনতাই নাটকে অংশ নেয়া ডিসকভার মোটরসাইকেল এবং ছিনতাইকৃত পাঁচ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই স্কুল শিক্ষক এফ এম এ মুছা বাদি হয়ে মধুখালি থানায় বুধবার (৬ অক্টোবর) ছিনতাইয়ের মামলা করেছেন।
এ ব্যাপারে মধুখালি থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ সহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।  গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সহযোগিতা বাড়াতে বাংলাদেশ–আলজেরিয়া চুক্তি সই

error: Content is protected !!

২৪ ঘন্টার মধ্যে ছিনতাইয়ের পাঁচ লক্ষ টাকাসহ ২ ছিনতাইকারী গ্রেফতার

আপডেট টাইম : ০৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
সাগর চক্রবর্ত্তী, মধুখালী (ফরিদপুর ) প্রতিনিধিঃ :