ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

২০ ঘন্টার মধ্যে ধর্ষণ চেষ্টা মামলার অভিযোগপত্র দাখিল

-ছবিঃ প্রতীকী।

ফরিদপুরের সদরপুরে ৬৫ বছরের একজন বৃদ্ধাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়েরকৃত একটি মামলা দায়েরের পর ২০ ঘন্টার মধ্যে তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

মামলার অভিযোগে জানা যায়, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সদরপুরের আকোটেরচর ইউনিয়নের রামনগর গ্রামের ৬৫ বছরের এক অসুস্থ বাড়িতে একাকী ছিলেন। এসময় বৃষ্টি শুরু হলে বাড়ির সামনে একটি রাস্তার উন্নয়ন কাজের শ্রমিক ডিটল (২৭) ওই বাড়িতে এসে আশ্রয় নেয়।

এসময় অসুস্থ ওই বৃদ্ধাকে শোয়ার ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করে ডিটল। এসময় বৃদ্ধার চিৎকার শুনে লোকজন এসে ডিটলকে আটক করে। পরে ওই বৃদ্ধার পুত্র মিজানুর রহমান বাদি হয়ে এ ঘটনায় সদরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সন্ধা সাড়ে ৬টায় মামলাটি রুজুর পর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ আক্রাম হোসেন ২০ ঘন্টার মধ্যে তদন্ত সম্পন্ন করে ফরিদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ২নং আমলী আদালতে আসামীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। আটক ডিটলের বাড়ি রাজশাহী জেলার চারঘাট থানার লক্ষিপুর গ্রামে। পিতার নাম ইনসার আলী।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মুফতি আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, মুজিবুর রহমানের ক্ষোভ

error: Content is protected !!

২০ ঘন্টার মধ্যে ধর্ষণ চেষ্টা মামলার অভিযোগপত্র দাখিল

আপডেট টাইম : ১০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১
মোঃ হুমায়ুন কবির তুহিন, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ :