ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গেজেট জারি

২০৩০ সাল পর্যন্ত সংরক্ষিত বনের গাছ কাটা যাবে না

দেশের জীববৈচিত্র্য রক্ষার উদ্দেশে সংরক্ষিত ও প্রাকৃতিক বনাঞ্চল থেকে গাছ কাটা ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২০৩০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে এ সময় বনাঞ্চলের কোর-জোন রক্ষার্থে বাফার জোন এলাকায় স্থানীয় দরিদ্র জনগণের সম্পৃক্ততায় পরিচালিত অংশীদারিত্বভিত্তিক সামাজিক বনায়ন প্রক্রিয়া চলমান থাকবে।

গত বছর মন্ত্রিসভায় এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের পর রোববার এ বিষয়ে গেজেট জারি করেছে সরকার।

এর আগে গত বছরের ৩১ অক্টোবর দেশের জীববৈচিত্র্য রক্ষায় সংরক্ষিত ও প্রাকৃতিক বনাঞ্চলের গাছ কাটার ওপর আরোপিত বিধিনিষেধ ২০৩০ সাল পর্যন্ত বলবৎ রাখার প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা।

বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তৎকালীন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছিলেন, ২০৩০ সাল পর্যন্ত রিজার্ভ ফরেস্টের গাছ (সংরক্ষিত বনের গাছ) কাটা যাবে না। তবে এ সময় সোশ্যাল ফরেস্টের গাছ কাটা যাবে। সোশ্যাল ফরেস্টের মধ্যে কারও ব্যক্তিগত, রাস্তার পাশের বনায়ন বা ডিপ ফরেস্টের আগে একটা বাফার জোন থাকে। সেখানে স্থানীয় জনগণের সঙ্গে জয়েন্ট বনায়ন হয়।

যদি কেউ নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটে, তাহলে বন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেছিলেন, এ বিষয়ে গেজেট নোটিফিকেশন হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিএমডিএ’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী তরিকুল ইসলামকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ

error: Content is protected !!

গেজেট জারি

২০৩০ সাল পর্যন্ত সংরক্ষিত বনের গাছ কাটা যাবে না

আপডেট টাইম : ০৯:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :