ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

হেলিকপ্টারে এলাকায় এলেন মেয়রপ্রার্থীর ভাই, ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন ওসি

ইসমাইল হোসেন বাবু:

কুষ্টিয়ার খোকসায় হেলিকপ্টারে করে নিজ এলাকায় ফেরা নাসির উদ্দিন শেখ নামে এক আদম ব্যবসায়ীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেন। সম্প্রতি ঘটনার একটি ভিডিও ও কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তীব্র আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

গত রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে এসে খোকসা-জানিপুর পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন নাসির উদ্দিন শেখ। সেখানে নামার পরপরই তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

নাসির উদ্দিন শেখ খোকসা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কমলাপুর রুমীপাড়ার বাসিন্দা। তিনি খোকসা পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং আসন্ন খোকসা পৌরসভা নির্বাচনে মেয়রপ্রার্থী মো. রবিন রায়হান জসিমের ছোট ভাই।

স্থানীয়দের অভিযোগ, নাসির উদ্দিন শেখ সিঙ্গাপুরপ্রবাসী ব্যবসায়ী হলেও মূলত তিনি মানব পাচার ও আদম ব্যবসার সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় প্রতারণা ও চেক জালিয়াতিসহ একাধিক মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে। এসব অভিযোগ সত্ত্বেও একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা কর্তৃক তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর ঘটনায় ক্ষোভ ও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিঙ্গাপুর থেকে ঢাকায় ফেরার পর দ্রুত নিজ এলাকায় পৌঁছাতে নাসির উদ্দিন শেখ হেলিকপ্টার ভাড়া করেন। হেলিকপ্টারটি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অবতরণ করলে তা দেখতে শত শত মানুষ ভিড় জমান।

এ সময় উৎসুক জনতার অনেকে মোবাইল ফোনে দৃশ্যটি ধারণ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হেলিকপ্টার থেকে নামার পর নাসির উদ্দিন শেখকে কয়েকজন ফুল দিয়ে অভ্যর্থনা জানান। ভিডিওতে খোকসা থানার ওসি মোল্লা জাকির হোসেন এবং পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেনকে উপস্থিত থাকতে দেখা যায়।

তবে ফুল দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন খোকসা থানার ওসি মোল্লা জাকির হোসেন। তিনি জানান, “এ ধরনের বিতর্কিত কোনো ব্যক্তিকে আমাদের ফুল দেওয়ার প্রশ্নই আসে না এবং আমরা দিইওনি। মূলত তাঁর নিজস্ব লোকজনই তাঁকে ফুল দিয়েছে। আমরা সেখানে নিরাপত্তার স্বার্থে দায়িত্ব পালন করতে গিয়েছিলাম। সে সময় তাঁরা তদন্ত কর্মকর্তাকে ফুল হস্তান্তর করেন।”

বিষয়টি নিয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, “ঘটনাটি সম্পর্কে পুরোপুরি খোঁজখবর নিয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।”

এদিকে বিতর্কিত ব্যবসায়ীকে পুলিশ কর্মকর্তার ফুলেল শুভেচ্ছা জানানোর ভিডিও ও ছবি প্রকাশ পাওয়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য ও সমালোচনার ঝড় বইছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

হেলিকপ্টারে এলাকায় এলেন মেয়রপ্রার্থীর ভাই, ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন ওসি

আপডেট টাইম : ০৩:১৮ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :