হিলি প্রতিনিধিআজ শনিবার বেলা ১২টায় বাংলাহিলি বাজারস্থ বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের দোসরদের প্রশাসন গ্রেপ্তার ও হিলির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড থেকে মুখ ফেরাতে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের যে ঘটনা প্রচার করা হচ্ছে, সেরকম কোনো ঘটনা ঘটেনি। বরং আওয়ামী লীগের দোসররা সারা বাংলাদেশে অস্থিরতা তৈরি করার জন্য বিভিন্ন সোশ্যালে বিভিন্নভাবে লেখালেখি করছেন, এতে হাকিমপুর উপজেলার বিএনপির পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানানো হয়েছে।আজ সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় হাকিমপুর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে—এমন লেখালেখির বা গুঞ্জনের প্রেক্ষিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির নেতাকর্মীরা।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, জ্যেষ্ঠ সহসভাপতি শাহিনুর ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রেজা আহমেদ বিপুল, পৌর বিএনপির সভাপতি মিঠু খান, সাধারণ সম্পাদক নাজমুল হক, সাবেক ভাইস চেয়ারম্যান পারুল নাহারসহ অনেকে।এ সময় সাখাওয়াত হোসেন শিল্পী আরও বলেন, আওয়ামী লীগের দোসরদের প্রশাসন গ্রেপ্তার ও হিলির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, যেমন রাস্তাঘাট, রেলস্টেশনে ট্রেন থামানোসহ আন্তঃনগর ট্রেনের ট্রোপিজ—এসব উন্নয়নমূলক কর্মকাণ্ড থেকে মুখ ফেরাতে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের যে ঘটনা প্রচার করা হচ্ছে, সেরকম কোনো ঘটনা ঘটেনি। বরং আওয়ামী লীগের দোসররা সারা বাংলাদেশে অস্থিরতা তৈরি করার জন্য বিভিন্ন সোশ্যালে বিভিন্নভাবে লেখালেখি করছেন, এতে হাকিমপুর উপজেলার বিএনপির পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানানো হয়েছে। সেই সঙ্গে সাংবাদিকদের সহযোগিতা...
হিলি প্রতিনিধি
আজ শনিবার বেলা ১২টায় বাংলাহিলি বাজারস্থ বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের দোসরদের প্রশাসন গ্রেপ্তার ও হিলির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড থেকে মুখ ফেরাতে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের যে ঘটনা প্রচার করা হচ্ছে, সেরকম কোনো ঘটনা ঘটেনি। বরং আওয়ামী লীগের দোসররা সারা বাংলাদেশে অস্থিরতা তৈরি করার জন্য বিভিন্ন সোশ্যালে বিভিন্নভাবে লেখালেখি করছেন, এতে হাকিমপুর উপজেলার বিএনপির পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানানো হয়েছে।
আজ সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় হাকিমপুর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে—এমন লেখালেখির বা গুঞ্জনের প্রেক্ষিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, জ্যেষ্ঠ সহসভাপতি শাহিনুর ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রেজা আহমেদ বিপুল, পৌর বিএনপির সভাপতি মিঠু খান, সাধারণ সম্পাদক নাজমুল হক, সাবেক ভাইস চেয়ারম্যান পারুল নাহারসহ অনেকে।
এ সময় সাখাওয়াত হোসেন শিল্পী আরও বলেন, আওয়ামী লীগের দোসরদের প্রশাসন গ্রেপ্তার ও হিলির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, যেমন রাস্তাঘাট, রেলস্টেশনে ট্রেন থামানোসহ আন্তঃনগর ট্রেনের ট্রোপিজ—এসব উন্নয়নমূলক কর্মকাণ্ড থেকে মুখ ফেরাতে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের যে ঘটনা প্রচার করা হচ্ছে, সেরকম কোনো ঘটনা ঘটেনি। বরং আওয়ামী লীগের দোসররা সারা বাংলাদেশে অস্থিরতা তৈরি করার জন্য বিভিন্ন সোশ্যালে বিভিন্নভাবে লেখালেখি করছেন, এতে হাকিমপুর উপজেলার বিএনপির পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানানো হয়েছে। সেই সঙ্গে সাংবাদিকদের সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়েছে।