ঢাকা , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে একমাত্র খ্রিস্টান পরিবারের মানবেতর জীবনযাপন, মাথা গোঁজার ঠাঁই চান রাজলক্ষী

এস কে বাবুল, বিশেষ প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার খরশুতী গ্রামের নির্জন এলাকায় জরাজীর্ণ পলিথিন ও টিনের ছাউনির নিচে মানবেতর জীবনযাপন করছে রাজলক্ষী কর্মকারের পরিবার। স্থানীয়ভাবে বোয়ালমারীর একমাত্র খ্রিস্টান পরিবার হিসেবে পরিচিত এই পরিবারটির বসবাস এ অঞ্চলে বাংলাদেশের স্বাধীনতারও আগে থেকেই। অথচ দীর্ঘদিন ধরে দারিদ্র্য আর অভাব-অনটনের সঙ্গে লড়াই করেও আজ পর্যন্ত তাদের ভাগ্যে জোটেনি একটি নিরাপদ বাসস্থান।

রাজলক্ষীর স্বামী কাঙাল কর্মকার মারা যাওয়ার পর দুই ছেলেকে নিয়ে শুরু হয় তার সংগ্রামী জীবন। বর্তমানে তার বয়স আনুমানিক ৭৫ থেকে ৮০ বছর। পরিবারের দাবি, এখন পর্যন্ত তিনি পাননি বিধবা ভাতা কিংবা বয়স্ক ভাতা। পাননি কোনো ব্যক্তি বা সংগঠনের উল্লেখযোগ্য আর্থিক সহায়তাও।

রাজলক্ষীর দুই ছেলে তপন কর্মকার ও গৌতম কর্মকার। বড় ছেলে তপন কর্মকার স্ত্রী ও তিন সন্তান নিয়ে বসবাস করছেন অত্যন্ত জরাজীর্ণ একটি ঘরে। ঘরের চারপাশে পলিথিন ও পুরোনো কাপড় দিয়ে তৈরি অস্থায়ী বেড়া। সামান্য বাতাসেই উড়ে যায় পলিথিন, বৃষ্টি হলে ঘরের ভেতরে থাকা কঠিন হয়ে পড়ে। এমন পরিবেশে শিশুদের নিয়ে প্রতিনিয়ত কাটছে তাদের দিন-রাত।

খ্রিস্টান মিশন থেকে বড়দিন উপলক্ষে প্রতিবছর সামান্য কিছু খাদ্যসামগ্রী, প্রায় ১০ কেজি চালসহ কিছু বাজার সহায়তা পান বলে জানান পরিবারের সদস্যরা। তবে পরিবারের সদস্যদের সংখ্যা ও দীর্ঘদিনের অভাবের তুলনায় এই সহায়তা যথেষ্ট নয়।

তপন কর্মকার দিনমজুর হিসেবে ক্ষেত-খামারে কাজ করেন। কিন্তু প্রতিদিন কাজ জোটে না। কাজ পেলে খাবার জোটে, কাজ না পেলে অনাহারেই কাটাতে হয় দিন।

পরিবারটির এক শিশুর কাছে জানতে চাওয়া হয়, প্রতিদিন কয়বেলা খাবার খেতে পারে সে? ছোট্ট শিশুটির সরল উত্তর, “কোনো দিন একবার খাই, কোনো দিন দুইবার খাই। কিন্তু পেট ভরে খেতে পারি না।”

শিশুটির এই কথায় পরিবারটির অভাব-অনটনের চিত্র আরও স্পষ্ট হয়ে ওঠে।

তপন কর্মকার বলেন, “কখনো কাজ পাই, কখনো কাজ পাই না। কাজ করতে পারলে খাই, না পারলে খাই না। বাচ্চাকাচ্চা নিয়ে খুবই দুর্বিষহ জীবনযাপন করছি। সন্তানদের ঠিকমতো খাবার দিতে পারি না।”

তপন কর্মকারের স্ত্রী মুক্তা কর্মকার বলেন, “আমারও স্বপ্ন ছিল সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করব। কিন্তু সন্তানদের নিয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছি। বাচ্চাদের ঠিকমতো খাবার দিতে পারি না, জামাকাপড় কিনে দিতে পারি না। রাতে ঠিকমতো ঘুমাতে পারি না। একটু বাতাস হলেই ঘরের পলিথিন উড়ে যায়, বৃষ্টি হলে ঘরে থাকা যায় না। আমাদের একটি ভালো ঘর হলে অন্তত সন্তানদের নিয়ে একটু নিরাপদে থাকতে পারতাম।”

সরেজমিনে পরিবারের বসবাসের পরিবেশ পর্যবেক্ষণ ও সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই মুহূর্তে পরিবারটির সবচেয়ে জরুরি প্রয়োজন একটি নিরাপদ বসতঘর। পাশাপাশি বৃদ্ধ রাজলক্ষীর জন্য সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতা এবং পরিবারের শিশুদের খাদ্য, পোশাক ও শিক্ষা নিশ্চিত করা জরুরি।

অসহায় এই পরিবারটির পাশে দাঁড়াতে পারে খ্রিস্টান মিশন, স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন, সমাজসেবামূলক সংগঠন এবং মানবিক হৃদয়ের বিত্তবান ব্যক্তিরা। সরকারি উদ্যোগে একটি ঘর নির্মাণ করে দেওয়া হলে পরিবারটির দীর্ঘদিনের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।

পাশাপাশি সমাজের সামর্থ্যবান মানুষ চাইলে সামান্য ১০ বা ২০ টাকা দিয়েও এই পরিবারের পাশে দাঁড়াতে পারেন। সম্মিলিত ছোট ছোট সহযোগিতাই হয়ে উঠতে পারে তাদের নতুন করে বেঁচে থাকার আশার আলো।

মানবিক সহায়তার আবেদন

অসহায় রাজলক্ষী ও তার পরিবারের পাশে দাঁড়াতে আগ্রহীরা সরাসরি পরিবারের সদস্য মুক্তা কর্মকারের সঙ্গে যোগাযোগ করে সহযোগিতা করতে পারেন।

বিকাশ নম্বর: 01909624936
নাম: মুক্তা কর্মকার

একটি নিরাপদ ঘর, দুবেলা পেটভরে খাবার আর সন্তানদের সুন্দর ভবিষ্যৎ—এটুকুই যেন রাজলক্ষী ও তার পরিবারের স্বপ্ন। সমাজের মানবিক মানুষ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় সেই স্বপ্ন বাস্তবে রূপ নেবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

গ্যাস বিদ্যুৎ সারে ভর্তুকিতে বাজেট ব্যবস্থাপনায় চাপ

error: Content is protected !!

বোয়ালমারীতে একমাত্র খ্রিস্টান পরিবারের মানবেতর জীবনযাপন, মাথা গোঁজার ঠাঁই চান রাজলক্ষী

আপডেট টাইম : ৭ ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :