ঢাকা , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: আরও ৭ দিন সময় চেয়েছে তদন্ত কমিটি

ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি আরও সাত কার্যদিবস সময় চেয়েছে। আজ রোববার (১৫ নভেম্বর) তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। কুষ্টিয়ায় বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির সঙ্গে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। ছবি : এনটিভি

তদন্ত কমিটির প্রধান কুষ্টিয়ার স্থানীয় সরকারের উপপরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, আজ দুপুর ১২টার দিকে সার্কিট হাউজে তদন্ত কমিটির সব সদস্য বৈঠক করেছেন। বৈঠকে সর্বসম্মতিক্রমে তদন্তের স্বার্থে আরও সাত কার্যদিবস সময় চাওয়ার সিদ্ধান্ত হয়েছে।

সময় বাড়ানোর কারণ হিসেবে এই কর্মকর্তা জানান, যেহেতু ঘটনাস্থল থেকে কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে, সেই নমুনাগুলোর ফরেনসিক প্রতিবেদন পেতে সময় লাগছে। ওই প্রতিবেদন পাওয়ার পর সব কিছু একত্র করে চূড়ান্ত প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে।

নুসরাত তাবাসুমের পৈতিৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার পরের দিন গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। কমিটির অন্য তিন সদস্য হলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) কুষ্টিয়ার সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশনস) মেজর আসরারুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন।

গত বুধবার গভীর রাতে কুষ্টিয়ার দৌলতপুরের বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের বাড়িতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় বাড়িতে বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আট নেতার নাম উল্লেখসহ আরও ২৫ থেকে ৩০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে দৌলতপুর থানায় মামলা করেন নুসরাত তাবাসসুম।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

আমানত বাড়ছে, খরা বিনিয়োগে

error: Content is protected !!

নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: আরও ৭ দিন সময় চেয়েছে তদন্ত কমিটি

আপডেট টাইম : ৮ ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :