ঢাকা , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

শ্যামনগরের মানিকখালীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক পথনাটক অনুষ্ঠিত

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

শ্যামনগরের মানিকখালীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সাসা সচেতনতামূলক পথনাটক উপস্থাপন করা হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর ২০২৬ তারিখ) বিকেল ৪টায় মানিকখালী প্রাইমারি স্কুল সংলগ্ন মাঠে পথনাটক উপস্থাপন করা হয়।

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সমাজে নারী-পুরুষের সমতা নিশ্চিত করার লক্ষ্যে মানিকখালীতে ‘সাসা’ (SASA) পদ্ধতির অ্যাওয়ারনেস (সচেতনতা) ধাপের আওতায় এক সচেতনতামূলক পথনাট্য অনুষ্ঠিত হয়। স্থানীয় জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই নাটকের মাধ্যমে পারিবারিক ও সামাজিক পর্যায়ে নারীর প্রতি সহিংসতার কারণ এবং তা প্রতিরোধের উপায় তুলে ধরা হয়।

পথনাট্যে অভিনেতা-অভিনেত্রীরা দৈনন্দিন জীবনের নানা বাস্তব চিত্র ফুটিয়ে তোলেন। কীভাবে ক্ষমতার অপব্যবহারের কারণে নারীরা পরিবার ও সমাজে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন এবং সম্মিলিত সচেতনতার মাধ্যমে কীভাবে এই পরিস্থিতির পরিবর্তন ঘটানো সম্ভব, তা অত্যন্ত সাবলীলভাবে নাটকে উপস্থাপন করা হয়।

আয়োজকরা জানান, ‘সাসা’ (Start, Awareness, Support, Action) মূলত চারটি ধাপের একটি সামাজিক পরিবর্তনমূলক প্রক্রিয়া। এর দ্বিতীয় ধাপ অর্থাৎ ‘অ্যাওয়ারনেস’ বা সচেতনতা পর্বে সাধারণ মানুষকে বোঝানো হয় যে, ক্ষমতার ভারসাম্যহীনতাই নারীর প্রতি সহিংসতার মূল কারণ। পথনাটকের মাধ্যমে সহজ ও বিনোদনমূলক উপায়ে এই বার্তাটি তৃণমূল মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

নাটক শেষে উপস্থিত দর্শকদের সাথে একটি সংক্ষিপ্ত মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, তরুণ সমাজ এবং নারী প্রতিনিধিরা নারীর প্রতি যেকোনো ধরনের সহিংসতা রুখে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন সাসা এ্যাওয়ারনেসের প্রকল্প কর্মকর্তা আইজেক শিমুল হালদার, হিসাবরক্ষক যোশী দাস এবং অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন প্রকল্প ব্যবস্থাপক সমুয়েল সাংমা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

আমানত বাড়ছে, খরা বিনিয়োগে

error: Content is protected !!

শ্যামনগরের মানিকখালীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক পথনাটক অনুষ্ঠিত

আপডেট টাইম : ৮ ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :