ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

হাসানুল হক ইনুর প্রতিদ্বন্দ্বি ৮ প্রার্থী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। হেভিওয়েট প্রার্থী কুষ্টিয়া-২ আসনে জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রতীক বরাদ্দ পেয়েই নির্বাচন প্রচারে নেমে পড়েছেন।

কুষ্টিয়ার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এহেতেশাম রেজা জানান, কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে মোট ১৩ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি নৌকা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী মিরপুর উপজেলা পরিষদ থেকে সদ্য পদত্যাগ করা মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন ট্রাক প্রতীক, স্বতন্ত্র প্রার্থী ডা. সরদার মুস্তানজীদ লোটাস কেতলি প্রতীক, স্বতন্ত্র প্রার্থী ডা. ইফতেখার মাহমুদ মোড়া প্রতীক, স্বতন্ত্র প্রার্থী রুবেল পারভেজ ইগল প্রতীক, জাতীয় পার্টির শহীদুল ইসলাম ফারুকী লাঙল প্রতীক, বিএনএম এর আরিফুর রহমান নোঙর প্রতীক, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর বাবুল আক্তার চেয়ার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ আসনে ১৪ দলীয় জোটের শরিক হিসেবে দলীয় নির্বাচনী প্রতীক মশাল ছেড়ে নৌকা প্রতীক বরাদ্দ পেলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এমপি।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি, মেটাকে ২ হাজার ৫০০ কোটি ডলার জরিমানা

error: Content is protected !!

হাসানুল হক ইনুর প্রতিদ্বন্দ্বি ৮ প্রার্থী

আপডেট টাইম : ১০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :