ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

হাসপাতালে ক্ষতিপূরণের চেকসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দেখে আবেগালুপ্ত বয়োবৃদ্ধ আবুবকর খান

  • ফরিদপুর অফিসঃ
  • আপডেট টাইম : ০৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১
  • ৩০৩ বার পঠিত

ফরিদপুরে পদ্মা সেতু রেল সংযোগ (১ম ও ২য় পর্যায়) প্রকল্প এবং সালথা বাইপাস সড়কের জন্য অধিগ্রহণকৃত জমির মালিকদের মাঝে ক্ষতিপ‚রণের ৩ কোটি ৯৩ লাখ ৮ হাজার ৪১১ টাকার চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ মার্চ) বিকেলে জেলার নগরকান্দা উপজেলার ৮৯ জন জমি মালিকদের মাঝে এসব চেক বিতরণ করা হয়।

এ উপলক্ষে নগরকান্দা উপজেলার চর যশোহরদী ইউনিয়নের চর শ্রীবরদী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতি প্রু। জেলা ভ‚মি অধিগ্রহণ কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র, চর যশোহরদি ইউনিয়নের চেয়ারম্যান পথিক তালুকদার সহ সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতি প্রু বলেন, সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌছে দিতে বদ্ধপরিকর। সেলক্ষ্যেই সেবা গ্রহিতাদের দুর্ভোগ লাঘবে আমরা তাদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছি।

এর আগে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা ভ‚মি অধিগ্রহণ কর্মকর্তা তিথি মিত্র ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ভাঙ্গার তারাকান্দি গ্রামের ৭৫ বছর বয়সী প্রবীণ মো. আবু বকর খাঁনের শয্যা পাশে যেয়ে ক্ষতিপ‚রণের চেক তুলে দেন। প্রায় ১১ লাখ ৮৭ হাজার টাকার এই চেক হাতে হাসপাতালের শয্যা পাশে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দেখতে পেয়ে আবেগালুপ্ত হয়ে পরেন তিনি। এসময় আবু বকর খান তাঁর প্রতিক্রিয়ায় বলেন, এভাবে হাসপাতালে বসে চেক পাবো তা কোনদিন কল্পনাও করিনি।

এছাড়া বয়োবৃদ্ধ হওয়ায় দুলালী গ্রামের ছুফিয়া বেগম ওরফে ছবিরননেসাকে ৭ লাখ ১২ হাজার টাকার, মোসা. শুকুরননেসাকে ১২ লাখ ৯০ হাজার টাকার, শ্রীবরদি গ্রামের জোসনা বেগমকে ১১ লাখ ৬১ হাজার টাকার এবং সালথার পাটপাশা গ্রামের মোসা. ন‚রজাহান বেগমকে ১৮ লাখ ২২ হাজার টাকার চেক তাঁদের বাড়িতে পৌছে গ্রহীতাদের হাতে তুলে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র।

জানা গেছে, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ১ম ও ২য় পর্যায়ে সবমিলিয়ে ফরিদপুরের ভাঙ্গা, নগরকান্দা ও সালথা উপজেলার প্রায় ৩শ’ একর জমি অধিগ্রহণ করা হয়।

এসব জমির মালিকদের ক্ষতিপুরণ বাবদ ১ম পর্যায়ে ২৭০ কোটি টাকা, ২য় পর্যায়ে ১৮৬ কোটি টাকা এবং তৃতিয় পর্যায়ে ৩শ’ জনের মাঝে ১২ কোটি ৩৪ লাখ ৫৮০ টাকার চেক বিতরণ করা হয়েছিল।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে জমকালো দুর্গোৎসবের প্রস্তুতি, বড়নগর সাহা বাড়িতে থাকছে বর্ণাঢ্য আয়োজন

error: Content is protected !!

হাসপাতালে ক্ষতিপূরণের চেকসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দেখে আবেগালুপ্ত বয়োবৃদ্ধ আবুবকর খান

আপডেট টাইম : ০৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১
ফরিদপুর অফিসঃ :