আপডেট টাইম :
০৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
২৩১
বার পঠিত
হার্ডিঞ্জব্রিজ পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন, দুই লাখ টাকা জরিমানা
কুষ্টিয়া ও পাবনার পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে যৌথ অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন। দণ্ডিতরা হলেন— মিরপুর তালবাড়িয়া ঘাট এলাকার জিকু খান (৩২) এবং একই এলাকার শরিফুল ইসলাম (৬০)। কুষ্টিয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম, মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মো. মেশকাতুল ইসলাম এবং পাবনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন যৌথভাবে এ অভিযানের নেতৃত্ব দেন। রিফাতুল ইসলাম জানান, বুধবার (৫ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া ও পাবনা উপজেলা প্রশাসন যৌথভাবে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে। এই সময় মিরপুর তালবাড়িয়া ঘাটে অবৈধভাবে বালু উত্তোলন করে আনলোড করার দায়ে দুই বাল্কহেড মালিককে ১ লাখ টাকা করে, মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মো. মেশকাতুল ইসলাম আরও জানান, মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে পদ্মা নদীর চর-ভবানিপুর, সাঁড়াঘাট, পাকশী ও মিরপুর অঞ্চলে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় মিরপুরের তালবাড়িয়া ঘাটে অবৈধ বালু উত্তোলন করার সময় জিকু খান ও শরিফুল ইসলামকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে ২ লাখ টাকা জরিমানা আরোপ করা হয়েছে। আরও পড়ুনঃ উদ্বোধনের একদিন পরেই বোয়ালমারীতে বিএনএম’র অস্থায়ী কার্যালয় ভাঙচুর তিনি জানান, বালু মহল ও অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
কুষ্টিয়া ও পাবনার পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে যৌথ অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন। দণ্ডিতরা হলেন— মিরপুর তালবাড়িয়া ঘাট এলাকার জিকু খান (৩২) এবং একই এলাকার শরিফুল ইসলাম (৬০)।
কুষ্টিয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম, মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মো. মেশকাতুল ইসলাম এবং পাবনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন যৌথভাবে এ অভিযানের নেতৃত্ব দেন।
রিফাতুল ইসলাম জানান, বুধবার (৫ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া ও পাবনা উপজেলা প্রশাসন যৌথভাবে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে। এই সময় মিরপুর তালবাড়িয়া ঘাটে অবৈধভাবে বালু উত্তোলন করে আনলোড করার দায়ে দুই বাল্কহেড মালিককে ১ লাখ টাকা করে, মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়।
মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মো. মেশকাতুল ইসলাম আরও জানান, মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে পদ্মা নদীর চর-ভবানিপুর, সাঁড়াঘাট, পাকশী ও মিরপুর অঞ্চলে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় মিরপুরের তালবাড়িয়া ঘাটে অবৈধ বালু উত্তোলন করার সময় জিকু খান ও শরিফুল ইসলামকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে ২ লাখ টাকা জরিমানা আরোপ করা হয়েছে।