ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

হাতিয়ায় শহীদ রিজভীর কবর জেয়ারত করেন কেন্দ্রীয় সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ

ঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হাতিয়ার হরনী ইউনিয়নের মাহমুদুল হাসান রিজভীর কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সদস্যদের সাথে দেখা করেন কেন্দ্রীয় সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ।
মঙ্গলবার (২০ আগষ্ট) দুপুরে নিজ এলাকা নোয়াখালীর হাতিয়ায় আসেন আবদুল হান্নান মাসুদ। এসময় স্থানীয় লোকজন তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়। পরে তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্যে বলেন, হাতিয়ায় কোন সন্ত্রাসী বা অপরাধীর জায়গা হবে না। এসময় তিনি বলেন, কোন​ সন্ত্রাসীর জায়গা হাতিয়ায় হবে না, অপরাধী যে-ই হোক না কেন তাদের রুখে দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।
মাসুদ বলেন, অতীতে কী হয়েছে সেসব আমাদের ভুলে যেতে হবে। ছাত্ররা যেমন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করে তাদের পদত্যাগ করতে বাধ্য করেছে। তেমনি দেশটাকে সুন্দর ভাবে সাজাতে এখন থেকে যে কোন অন্যায়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। উপস্থিত জনতার উদ্দেশ্যে সমন্বয়ক মাসুদ হরনি ইউনিয়নের আলী বাজারের নাম পরিবর্তন করে শহীদ রিজভী বাজার ও মোহাম্মদ আলী কলেজের নাম পরিবর্তন করে শহীদ রিজভী কলেজ নামকরণের ঘোষণা দেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নিহত রিজভীর বাবা জামাল উদ্দিন, নোবিপ্রবি সমন্বয়ক মাহমুদুল হাসান আরিফ, সালাউদ্দিন মহসিন, বনি ইয়ামিন, জাহিদুল ইসলাম হাসান সহ অনেকে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পাংশায় আইডিয়াল গার্লস কলেজ জিবি’র নবগঠিত এডহক কমিটির সভাপতি রাজার অভিষেক অনুষ্ঠিত

error: Content is protected !!

হাতিয়ায় শহীদ রিজভীর কবর জেয়ারত করেন কেন্দ্রীয় সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ

আপডেট টাইম : ০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি :