দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
১৬৫
বার পঠিত
হাতিয়ায় কুখ্যাত জলদস্যু নাসির আটক
হানিফ উদ্দিন সাকিবঃ নোয়াখালীর জেলার বিছিন্ন দ্বীপ উপজেলায় হাতিয়ার চরগাশিয়ার কুখ্যাত ডাকাত ফখরুল ইসলাম ও (ফকরা ডাকাত) এর প্রধান সহযোগী নাসির উদ্দিন (৩৪) কে আটক করেছে হাতিয়া কোষ্টগার্ড। মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে তাকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। হাতিয়া কোস্টগার্ড জানায়, সোমবার (১৭ মার্চ) রাতে স্থানীয় সুখচর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের লোকজন এলাকায় নাসিরকে দেখে অবরুদ্ধ করে। সে কুখ্যাত ডাকাত ফখরুল ইসলাম ও ফখরা ডাকাতের ঘনিষ্ট সহযোগী। পরে এলাকাবাসী সংবাদ দিলে কোস্ট গার্ড এসে তাকে আটক করে। নাসির উক্ত এলাকায় বিয়ে করার সুবাধে বসবাস করা শুরু করে। ৫ আগষ্টের পর প্রভাবশালী নেতৃবৃন্দের ছত্রছায়ায় গরু চুরি, মানুষের বাড়ীঘর লুট সহ নানা অপকর্মে সে জড়িত থাকার অভিযোগ করেছে এলাকাবাসী। তার আটকে স্থানীয় জনতা আনন্দ মিছিল বের করে। পরে কোস্টগার্ড আইনগত প্রক্রিয়া মাধ্যমে তাকে হাতিয়া থানায় হস্তান্তর করে। হাতিয়া থানা পরিদর্শক (তদন্ত) খোরশেদ আলম সময়ের প্রত্যাশাকে জানান, নাসির উদ্দিনকে সন্ত্রাস দমন আইনে গ্রেফতার দেখিয়ে কোর্ট হাজতে পাঠানো হয়েছে।
হানিফ উদ্দিন সাকিবঃ
নোয়াখালীর জেলার বিছিন্ন দ্বীপ উপজেলায় হাতিয়ার চরগাশিয়ার কুখ্যাত ডাকাত ফখরুল ইসলাম ও (ফকরা ডাকাত) এর প্রধান সহযোগী নাসির উদ্দিন (৩৪) কে আটক করেছে হাতিয়া কোষ্টগার্ড।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে তাকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। হাতিয়া কোস্টগার্ড জানায়, সোমবার
(১৭ মার্চ) রাতে স্থানীয় সুখচর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের লোকজন এলাকায় নাসিরকে দেখে অবরুদ্ধ করে। সে কুখ্যাত ডাকাত ফখরুল ইসলাম ও ফখরা ডাকাতের ঘনিষ্ট সহযোগী। পরে এলাকাবাসী সংবাদ দিলে কোস্ট গার্ড এসে তাকে আটক করে।
নাসির উক্ত এলাকায় বিয়ে করার সুবাধে বসবাস করা শুরু করে। ৫ আগষ্টের পর প্রভাবশালী নেতৃবৃন্দের ছত্রছায়ায় গরু চুরি, মানুষের বাড়ীঘর লুট সহ নানা অপকর্মে সে জড়িত থাকার অভিযোগ করেছে এলাকাবাসী। তার আটকে স্থানীয় জনতা আনন্দ মিছিল বের করে। পরে কোস্টগার্ড আইনগত প্রক্রিয়া মাধ্যমে তাকে হাতিয়া থানায় হস্তান্তর করে।