দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
ইসমাইল হােসেন বাবুঃ পাশের বাড়ির একটি গরু অসুস্থ হলে দ্রুত সেটি জবাই করা হয়। সেই গরুর মাংস কাটাকাটি করেছিলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গাছেরদিয়াড় গ্রামের কৃষক রফিকুল ইসলাম। তখনও তিনি বুঝতে পারেননি অসুস্থ পশুটির সংস্পর্শে আসার কারণে তিনি সংক্রামক ব্যাধি অ্যানথ্রাক্সে আক্রান্ত হতে পারেন। গরু জবাইয়ের দুই-তিন দিন পর রফিকুলের হাত ও আঙুলে ছোট ছোট গুটি ও ফোসকার মতো দাগ দেখা দেয়। কয়েক দিনের মধ্যে সেগুলো বড় হয়ে ঘায়ে পরিণত হয় এবং ক্ষতের মাঝখানটা কালো হতে শুরু করে। সেই সঙ্গে দেখা দেয় তীব্র জ্বর ও শরীর ব্যথা। প্রথমে বিষয়টিকে গুরুত্ব না দিলেও ক্ষত বাড়তে থাকায় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তিনি অ্যানথ্রাক্সে আক্রান্ত। রফিকুল ইসলাম বলেন, অসুস্থ গরু জবাইয়ের পর মাংস কাটাকাটি ও ধোয়ামোছা করেছিলাম। কয়েক দিন পর হাতে গুটি উঠে ঘায়ে পরিণত হয়। এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। রফিকুলের মতো অনেকেই একই ধরনের উপসর্গ নিয়ে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত বুধবার পর্যন্ত চলতি মাসের ২৩ দিনে অন্তত ৪৭ জন অ্যানথ্রাক্স আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন। আক্রান্তদের বড় অংশই অসুস্থ গবাদি পশু জবাই, কাঁচা মাংস কাটাকাটিতে যুক্ত ছিলেন।
ইসমাইল হােসেন বাবুঃ
পাশের বাড়ির একটি গরু অসুস্থ হলে দ্রুত সেটি জবাই করা হয়। সেই গরুর মাংস কাটাকাটি করেছিলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গাছেরদিয়াড় গ্রামের কৃষক রফিকুল ইসলাম। তখনও তিনি বুঝতে পারেননি অসুস্থ পশুটির সংস্পর্শে আসার কারণে তিনি সংক্রামক ব্যাধি অ্যানথ্রাক্সে আক্রান্ত হতে পারেন।
গরু জবাইয়ের দুই-তিন দিন পর রফিকুলের হাত ও আঙুলে ছোট ছোট গুটি ও ফোসকার মতো দাগ দেখা দেয়। কয়েক দিনের মধ্যে সেগুলো বড় হয়ে ঘায়ে পরিণত হয় এবং ক্ষতের মাঝখানটা কালো হতে শুরু করে। সেই সঙ্গে দেখা দেয় তীব্র জ্বর ও শরীর ব্যথা। প্রথমে বিষয়টিকে গুরুত্ব না দিলেও ক্ষত বাড়তে থাকায় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তিনি অ্যানথ্রাক্সে আক্রান্ত।
রফিকুল ইসলাম বলেন, অসুস্থ গরু জবাইয়ের পর মাংস কাটাকাটি ও ধোয়ামোছা করেছিলাম। কয়েক দিন পর হাতে গুটি উঠে ঘায়ে পরিণত হয়। এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছি।
রফিকুলের মতো অনেকেই একই ধরনের উপসর্গ নিয়ে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত বুধবার পর্যন্ত চলতি মাসের ২৩ দিনে অন্তত ৪৭ জন অ্যানথ্রাক্স আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন। আক্রান্তদের বড় অংশই অসুস্থ গবাদি পশু জবাই, কাঁচা মাংস কাটাকাটিতে যুক্ত ছিলেন।