আপডেট টাইম :
০৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪
২৭২
বার পঠিত
হাতিয়ায় এতিমদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
নোয়াখালীর হাতিয়ায় দুঃস্থ অসহায় এতিমদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। হাজী মুহাম্মদ মহসিন কলেজের কমার্স বিভাগের এইচএসসি ৯৪ ব্যাচের সংগঠনটির উদ্যোগে এই ্ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) সকালে হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নের পূর্ব মাইজচরা গনিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে সংগঠনের প্রতিনিধি রহিমা ফার্মেসীর কর্ণধার ডাঃ বাবুল উদ্দিন নেতৃত্বে ৫০ জন এতিম পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ সামগ্রীর প্রতিটি পরিবারকে ৩ কেজি চাল, ২ কেজি আলু, এক কেজি পেয়াজ, এক লিটার তৈল, এক কেজি চিনি, ও দুই প্যাকেট করে সেমাই দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য পল্লীচিকিৎসক বাবুল উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধি সহ সংগঠনটির কেন্দ্রীয় সদস্যবৃন্দ। আরও পড়ুনঃ ভেড়ামারায় বাঙ্গির বাম্পার ফলন, ভালো দাম পেয়ে খুশি চাষিরা সংগঠনের সদস্য বাবুল উদ্দিন বলেন, এটি একটি অরাজনৈতিক সংগঠন। এর সদস্যরা দেশের বিভিন্ন অঞ্চলে ব্যবসা ও চাকুরীতে কর্মরত। বিভিন্ন সময় এই সংগঠনের মাধ্যমে মানবিক সহায়তা মূলক কাজ করা হয়। এর আগে তারা বিভিন্ন মাদ্রাসায় পবিত্র কোরআন বিতরণ করেছেন।আগামীতে এই ধরণের সহায়তা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
নোয়াখালীর হাতিয়ায় দুঃস্থ অসহায় এতিমদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। হাজী মুহাম্মদ মহসিন কলেজের কমার্স বিভাগের এইচএসসি ৯৪ ব্যাচের সংগঠনটির উদ্যোগে এই ্ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ এপ্রিল) সকালে হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নের পূর্ব মাইজচরা গনিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে সংগঠনের প্রতিনিধি রহিমা ফার্মেসীর কর্ণধার ডাঃ বাবুল উদ্দিন নেতৃত্বে ৫০ জন এতিম পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ সামগ্রীর প্রতিটি পরিবারকে ৩ কেজি চাল, ২ কেজি আলু, এক কেজি পেয়াজ, এক লিটার তৈল, এক কেজি চিনি, ও দুই প্যাকেট করে সেমাই দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য পল্লীচিকিৎসক বাবুল উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধি সহ সংগঠনটির কেন্দ্রীয় সদস্যবৃন্দ।
সংগঠনের সদস্য বাবুল উদ্দিন বলেন, এটি একটি অরাজনৈতিক সংগঠন। এর সদস্যরা দেশের বিভিন্ন অঞ্চলে ব্যবসা ও চাকুরীতে কর্মরত। বিভিন্ন সময় এই সংগঠনের মাধ্যমে মানবিক সহায়তা মূলক কাজ করা হয়। এর আগে তারা বিভিন্ন মাদ্রাসায় পবিত্র কোরআন বিতরণ করেছেন।আগামীতে এই ধরণের সহায়তা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।