ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

হাতিয়ায় আল-মদিনা ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালী জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় শনিবার (৯ নভেম্বর) সকালে আল-মদিনা ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় এম. সি. এস. উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টায় শুরু হওয়া এই সভার কার্যক্রম বেলা ১২টা পর্যন্ত চলে। সভাটি সঞ্চালনা করেন আতিকুর রহমান।

আল-মদিনা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সমাজের অসহায় মানুষের সাহায্যে কাজ করে আসছে। ২০২২ সালে এটি একটি স্বীকৃত সংগঠন হিসেবে কাজ শুরু করে এবং আঞ্চলিকভাবে মানুষের কল্যাণে নানা কার্যক্রম পরিচালনা করে। এই ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা ছিলেন মরহুমা খাদিজা খাতুন এবং আলহাজ্ব মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব।

সভায় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের দাতা পরিবারের সদস্য আব্দুল মান্নান রানা। তিনি তার বক্তব্যে বলেন, “মরহুমা খাদিজা খাতুনের স্বপ্ন ছিল একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা, যা সমাজের অসহায় মানুষের সেবায় নিরলসভাবে কাজ করবে।” তিনি আরও জানান, প্রথমে এই ফাউন্ডেশনটি ‘মরহুম খাদিজা ফাউন্ডেশন’ নামে পরিচিত ছিল, পরে সকলের মতামতের ভিত্তিতে এর নামকরণ করা হয় ‘আল-মদিনা ফাউন্ডেশন’।

ফাউন্ডেশনের আরেক সদস্য আশিক এলাহি বলেন, “আল-মদিনা ফাউন্ডেশন শুধু হাতিয়ায় নয়, বরং সারা বাংলাদেশে কাজ করবে এবং মানুষের সেবায় নিবেদিত থাকবে।”

আল-মদিনা ফাউন্ডেশনের উপদেষ্টা সোহাগ উদ্দিন তার বক্তব্যে বলেন, “আমরা সবসময় মানুষের সাহায্য সহযোগিতা করে যাবো। যদি কোনো মানুষের ঘর না থাকে, তবে আমরা এমন ব্যবস্থা করবো যাতে তারা নিজেরাই নিজের ঘর তৈরি করতে সক্ষম হয়।”

এছাড়া, তাওহীদুর রহমান তার বক্তব্যে বলেন, “আমরা সবসময় মানবতার সেবায় স্বেচ্ছায় কাজ করে যাবো এবং একটি সুন্দর সমাজ গঠনের জন্য চেষ্টা করবো।”

এছাড়া সভায় আরও বক্তব্য রাখেন: নিঝুম দ্বীপ প্রতিনিধি ইলিয়াস মাহমুদ, এইচ ইব্রাহিম, তমরুদ্দি প্রতিনিধি সিহান ইসলাম সিহা, ওছখালী প্রতিনিধি আব্দুর রহমান কাউসার, ফাতেমা জান্নাত, ছৈয়দিয়া প্রতিনিধি শাহাদাত হোসেন রাজু, ঈশিত ইসলাম লিমা, সুবর্না প্রমা, আতিকুর রহমান নিরব, সিফাত উদ্দিন, এ এইচ সৈকত, রাশেদ উদ্দিন, মেহেদী হাসান প্রমি, জিহাদ, রাকিব উদ্দিন, বাবলু, রাজিব, সোহাগ, সোহেল, মারুফ, তুর্জয়, সজীব, আব্দুল আলিম জিসান, ইব্রাহিম, তানসেন, ইমতিয়াজ প্রমুখ।

ফাউন্ডেশনটি পূর্বে ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তা, আত্মিক সেবা এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজাপুরে ব্যারিস্টার মঈন ফিরোজীর উদ্যোগে বিনামূল্যে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং শুরু

error: Content is protected !!

হাতিয়ায় আল-মদিনা ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৯:২৮ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি :