ফরিদপুর প্রতিনিধি‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) এএলআরডির সহযোগিতায় বেনিফিশিয়ারিজ ফ্রেন্ডশিপ ফোরাম (বিএফএফ) এ সভার আয়োজন করে।বিএফএফের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির নির্বাহী পরিচালক আ ন ম ফজলুল হাদী সাব্বির।সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর সদর উপজেলা সমবায় কর্মকর্তা মো. আফজাল হোসেন। এ ছাড়া বক্তব্য দেন বিএফএফের সংগঠিত নারী দলের সদস্য রেহেনা বেগম ও খোদেজা বেগম।অনুষ্ঠানে ধারণাপত্র পাঠ করেন বিথি আক্তার। সভা সঞ্চালনা করেন বিএফএফের মানবসম্পদ ও প্রশাসনিক কর্মকর্তা রুম্মানা ফেরদৌসী।আলোচনা সভায় সমবায়ের গুরুত্ব, নারীর অংশগ্রহণ এবং সমবায়ের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
ফরিদপুর প্রতিনিধি
‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) এএলআরডির সহযোগিতায় বেনিফিশিয়ারিজ ফ্রেন্ডশিপ ফোরাম (বিএফএফ) এ সভার আয়োজন করে।
বিএফএফের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির নির্বাহী পরিচালক আ ন ম ফজলুল হাদী সাব্বির।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর সদর উপজেলা সমবায় কর্মকর্তা মো. আফজাল হোসেন। এ ছাড়া বক্তব্য দেন বিএফএফের সংগঠিত নারী দলের সদস্য রেহেনা বেগম ও খোদেজা বেগম।
অনুষ্ঠানে ধারণাপত্র পাঠ করেন বিথি আক্তার। সভা সঞ্চালনা করেন বিএফএফের মানবসম্পদ ও প্রশাসনিক কর্মকর্তা রুম্মানা ফেরদৌসী।
আলোচনা সভায় সমবায়ের গুরুত্ব, নারীর অংশগ্রহণ এবং সমবায়ের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।